Home / প্রধানমন্ত্রী / প্রধানমন্ত্রী সিডনির পথে
pm+sydni+mbd-2

প্রধানমন্ত্রী সিডনির পথে

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ২৬ এপ্রিল ২০১৮ । ১৩ বৈশাখ ১৪২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল সামিট অব উইমেন সম্মেলনে যোগ দিতে আজ বৃহস্পতিবার বিকেলে তিন দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়ার সিডনি যাওয়ার পথে যাত্রাবিরতি শেষে ব্যাংকক ত্যাগ করেছেন।

প্রধানমন্ত্রী সিডনি যাওয়ার পথে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রায় আড়াই ঘন্টা যাত্রাবিরতি করেন। খবর বাসস-এর।

প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী থাই এয়ারওয়েজের বিমানটি ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় ৪ টা ৫০ মিনিটে অবতরণ করে।
রয়্যাল থাই সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে সংযুুক্ত মন্ত্রী কোবসাক পুত্রাকল এবং থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনীম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

পরে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থাই মন্ত্রী বৈঠক করেন। যেখানে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় আলোচনা হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান।
pm+sydni+mbd

প্রায় দু’ঘন্টা যাত্রাবিরতির পর সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরেকটি থাই এয়ারওয়েজের বিমানযোগে সিডনি রওয়ানা হন।

প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমানটি স্থানীয় সময় ২৭ এপ্রিল সকাল ৭ টায় (বাংলাদেশ সময় ভোর ৩টা) সিডনি পৌঁছবার কথা রয়েছে।

এর আগে, প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে থাই এয়ারওয়জের একটি বিমান দুপুর ১ টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম এবং ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

এ ছাড়া, তিন বাহিনী প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, ডিপ্লোমেটিক কোরের ডিন, বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলীয় হাইকমিশনার এ সময় উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা সিডনীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসি) শুক্রবার এক অনুষ্ঠানে ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট থাই নগক থিন এবং কসোভোর সাবেক প্রেসিডেন্ট এতিফেত জাহজাগার সঙ্গে এই গ্লোবাল উইমেন’স লিডারশিপ এওয়ার্ড-২০১৮ গ্রহণ করবেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক ‘গ্লোবাল সামিট অব উইমেন’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে নারী শিক্ষার প্রসার এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পদকে ভূষিত করেছে।
pm+sydni+mbd-3

গ্লোবাল উইমেন সামিট বিশ্বব্যাপী নারী নেতৃবৃন্দের ব্যবসা এবং অর্থনৈতিক বিষয়াবলী সংক্রান্ত একটি বাৎসরিক সম্মেলন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) একটি সূত্র জানায়, এই সম্মেলনে প্রধানমন্ত্রী বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং জাতীয় উন্নয়নের মূলধারায় নারীদের সম্পৃক্তকরণে তাঁর সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরবেন।

প্রধানমন্ত্রী সফরকালে ২৮ এপ্রিল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে বৈঠক করবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর হোটেল ইন্টারকন্টিনেন্টাল, সিডনিতে অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ সৌজন্য সাক্ষাৎ করবেন।

শেখ হাসিনা ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন এবং ২৮ এপ্রিল হোটেল সোফিটেল-এ প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর ২৯ এপ্রিল অস্ট্রেলিয়া ত্যাগ করে পরের দিন দেশে ফিরে আসার কথা রয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 3 26 8888

আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬ মাসস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নয়, গুলশান অ্যাভেনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতেই …

Leave a Reply

Your email address will not be published.