মাস্টারি বিডি ডটকম । শান্তা ইসলাম
ঢাকা । ৩০ এপ্রিল ২০১৮ । ১৭ বৈশাখ ১৪২৪

বজ্রপাতের আঘাত থেকে বাঁচতে শিখুন……………
বাংলাদেশ বজ্রপাতপ্রবণ দেশ। এখানে প্রতি বছর বজ্রপাতে অসংখ্য প্রাণহানীর ঘটনা ঘটে। বজ্রপাত রোধ সম্ভব নয়, তবে সতর্কতা অবলম্বন এবং নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করলে পরিত্রাণ সম্ভব…
জেনে নিতে পারেন পরিত্রাণের কিছু উপায়….
১. বজ্রপাতের সম্ভবনা থাকলে বা শুরু হলে দালান বা পাকা ভবনের নিচে আশ্রয় নিতে হবে
২. উঁচু গাছপালা ও বিদ্যুৎ লাইন থেকে দূরে থাকতে হবে
৩. বজ্রপাতের সময় নিজের ঘরের জানালা থেকেও দূরে থাকতে
৪. ধাতব বস্তু স্পর্শ করা যাবে না
৫. বিদ্যুৎচালিত যন্ত্র থেকে সাবধান থাকতে হবে।
৬. বজ্রপাতের সময় গাড়ির ভেতরে থাকলে সম্ভব হলে গাড়িটি নিয়ে কোনো কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিতে হবে। গাড়ির ভেতরের ধাতব বস্তু স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। গাড়ির কাচেও হাত দেয়া যাবে না।
৭. খোলা ও উঁচু জায়গায় অবস্থান নেয়া যাবে না
৮. পানি থেকে দূরে থাকতে হবে।
৯. কয়েকজন একসঙ্গে অবস্থান করা যাবে না।
১০. বজ্রপাতের কবলে পড়লে যথাসম্ভব নিচু হয়ে বসে পড়তে হবে।
১১. বজ্রপাতের আগ মুহূর্তের লক্ষণ জানতে হবে, যেমন-
উপরে বা আশপাশে বজ্রপাত হওয়ার আগের মুহূর্তে কয়েকটি লক্ষণে তা বোঝা যেতে পারে। যেমন বিদ্যুতের প্রভাবে চুল খাড়া হয়ে যাবে, ত্বক শিরশির করবে বা বিদ্যুৎ অনুভূত হবে। এ সময় আশপাশের ধাতব পদার্থ কাঁপতে পারে। এ পরিস্থিতিতে ‘ক্রি ক্রি’ শব্দ হতে পারে।
১২. রাবারের বুট পরতে হবে
১৩. বিশেষজ্ঞগণের মাধ্যমে আর্থিং এর মাধ্যমে বাড়ি সুরক্ষিত করতে হবে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম