Home / প্রচ্ছদ / প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন
021226Hasina_kalerkantho_pic

প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন

মাস্টারি বিডি ডটকম । শান্তা ইসলাম
ঢাকা । ৩০ এপ্রিল ২০১৮ । ১৭ বৈশাখ ১৪২৪

অস্ট্রেলিয়ায় তিন দিনের সরকারি সফর শেষে রোববার মধ্যরাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অস্ট্রেলিয়ায় তিন দিনের সরকারি সফর শেষে রোববার মধ্যরাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গ্লোবাল সামিট অব উইমেন সম্মেলনে যোগ দিতে অস্ট্রেলিয়া যান। সম্মেলনে তাঁকে মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮’ তে ভূষিত করা হয়।

প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী থাই এয়ারওয়েজের একটি বিমান রবিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দেশে ফেরার পথে তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রায় এক ঘণ্টা যাত্রাবিরতি করেন।

এর আগে প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে থাই এয়ারওয়েজের বিমানটি রবিবার স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) সিডনীর কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. সুফিউর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

সূত্র: সমকাল

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.