Home / উৎসব ও সংস্কৃতি / পহেলা বৈশাখে রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে
image-133956-1713021861

পহেলা বৈশাখে রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে

মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম |
১৪ এপ্রিল ২০২৪ | ১লা বৈশাখ ১৪৩১

পহেলা বৈশাখ-১৪৩১ উদযাপন উপলক্ষে রমনা বটমূল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক রমনা বিভাগ।

রবিবার  ভোর ৫টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই এলাকার সড়কে ঘিরে ডাইভারশন প্ল্যান দেওয়া হবে। তাই উল্লেখিত সময়ে নগরবাসীকে এসব সড়ক পরিহার করে বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।

যেসব স্থানে ডাইভারশন থাকবে

বাংলামোটর ক্রসিং, মিন্টো রোড ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, কদম ফোয়ারা ক্রসিং, ইউবিএল ক্রসিং, দোয়েল চত্ত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ক্রসিং ও কাঁটাবন ক্রসিং।

যানবাহন চলাচলের বিকল্প রাস্তা

১. মিরপুর-ফার্মগেট থেকে শাহবাগ অভিমুখী যানবাহন বাংলামোটর-মগবাজার হয়ে গন্তব্যে পৌঁছবে।

২. বঙ্গবাজার-হাইকোর্ট থেকে মৎস্য ভবন অভিমুখী যানবাহন কদম ফোয়ারা-ইউবিএল ক্রসিং হয়ে গন্তেব্যে পৌঁছবে।

৩. জিরো পয়েন্ট-কদম ফোয়ারা থেকে মৎস্য ভবন অভিমুখী যানবাহন ইউবিএল-নাইটিংগেল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছবে।

৪. শান্তিনগর-রাজমনি থেকে গুলিস্তান ও সদরঘাট অভিমুখী যানবাহন নাইটিংগেল-ইউবিএল ক্রসিং হয়ে গন্তেব্যে পৌঁছবে।

 

 

 

সূত্রঃ বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …