Home / উৎসব ও সংস্কৃতি / বাংলামি আল্পনায় শুরু বৈশাখ ১৪৩১
827869_180

বাংলামি আল্পনায় শুরু বৈশাখ ১৪৩১

মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম |
১৩ এপ্রিল ২০২৪ | ৩০ চৈত্র ১৪৩০

এবারের বর্ষবরণে দেশজুড়ে বৈশাখের মুগ্ধতা ছড়িয়ে দিতে কিশোরগঞ্জে হাওরের মিঠামইন উপজেলা থেকে অষ্টগ্রাম উপজেলা পর্যন্ত ১৪ কিলোমিটার এই সড়কে বৈশাখী আলপনা আঁকা হচ্ছে।

image-794524-1712960099

সড়কে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ আলপনা দেখতে ভিড় করে আছে। তাদের মধ্যে উৎসব উৎসব ভাব। দুপুরের রোদেও অনেককেই সেখানে সেলফি তুলতে দেখা গেছে।

বাঙালি ঐতিহ্যের এ আলপনা অঙ্কন শুরু করেছে ‘আল্পনায় বৈশাখ ১৪৩১’ এর ব্যানারে ৬৫০ জন চিত্রশিল্পী।

আর এটি হবে বিশ্বের দীর্ঘতম আলপনা তৈরির বিশ্ব রেকর্ড। তাই গিনেস বুকে স্থান পাওয়ার জন্য আবেদন করা হবে বলেও জানিয়েছেন আয়োজকেরা।

শুক্রবার  বিকাল সাড়ে ৩টায় নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর আলপনা আঁকার কাজ উদ্বোধন করেন।

alpona-2404130555

তি‌নি সাংবা‌দিক‌দের ব‌লেন, দেশের ৬৫০ জন চারুকলা শিক্ষার্থী এ আলপনা আঁকার কাজ করছেন। আজ সারারাতে তা শেষ করা হবে। আগামিকাল র‌বিবার সকাল সাড়ে ৮টায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক এক অনুষ্ঠানের মাধ্যমে আলপনা আঁকা সড়কটি জনগণের জন্য খুলে দেবেন।

আয়োজকেরা জানিয়েছেন, এই আলপনাটি হতে যাচ্ছে বর্ষবরণ উৎসবে বিশ্বের দীর্ঘতম আলপনা।

Alpona_k1-1

আলপনা আয়োজন সম্পর্কে এশিয়াটিক থ্রি সিক্সটির চেয়ারম্যান নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর বলেন, এ আয়োজনটি তাদের অষ্টম সংস্করণ। কোভিড-১৯ বৈশ্বিক মহামারির কারণে গত কয়েক বছর আলপনা উৎসব বন্ধ ছিল। এবার কিশোরগঞ্জসহ ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ ও খুলনার শিববাড়ি মোড়ে একসঙ্গে এ উৎসবের আয়োজন করা হয়েছে। কিশোরগঞ্জের আলপনাটি সবচেয়ে দীর্ঘতম।
image-403584-1616166200
সড়কে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ আলপনা দেখতে ভিড় করে আছে। তাদের মধ্যে উৎসব উৎসব ভাব। দুপুরের রোদেও অনেককেই সেখানে সেলফি তুলতে দেখা গেছে।
সূত্র:  কালের কণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …