Home / আরও / নড়াইলে মসুরডালের বাম্পার ফলন
lentil+field+mbd-2

নড়াইলে মসুরডালের বাম্পার ফলন

মাস্টারি বিডি ডটকম
নড়াইল । ০৪ এপ্রিল ২০১৭ । ২১ চৈত্র ১৪২৩

নড়াইল জেলায় মসুরডাল চাষিদের মুখে হাসি ফুটেছে। বাম্পার ফলনের আশা করছেন সংশ্লিষ্টরা। স্বল্প সময় এবং লাভ বেশি হওয়ায় কৃষকরা মসুর ডাল চাষের দিকে ঝুঁকে পড়েছেন।

lentil+field+mbd-1

জেলার কালনা, রাজুপুর, বাকা, শিংগা, দিঘলিয়া, মল্লিকপুর, চাচই, দেবী, শরশুনা, সত্রহাজারী, মুলিয়া, মালিয়াট, কলোড়া, মাইজপাড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠের পর মাঠ মসুর ডালের আবাদ হয়েছে।

লোহাগড়া উপজেলার চরকালনা গ্রামের কৃষক শহিদুল ইসলাম জানান, গত বছরের তুলনায় এবার ফলন ভালো হয়েছে। মসুরডাল চাষাবাদ খুব সহজ এবং স্বল্প সময়ে অধিক লাভজনক ফসল। তিনি এবছর ২৫ শতক জমিতে গমের আবাদ করেছেন। গত বছরের তুলনায় এ বছর ভালো ফলন হবে বলে আশা করছেন শহীদুল।

lentil+field+mbdসদর উপজেলার দুর্গাপুর গ্রামের লিটন মোল্যা বলেন, মসুরডাল চাষাবাদে খরচ কম হয় এবং রোগ বালাই খুব কম হওয়ায় এবছর দুই একর জমিতে চাষ করেন তিনি। তারও ফলন ভাল হয়েছে।

সিবানন্দপুর গ্রামের মনিরুল ইসলাম জানান, মসুরডাল চাষে খরচ কম হওয়ায় এবং লাভ বেশি হওয়ায় কৃষকরা দিনদিন এই ফসল চাষে আগ্রহী হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ আমিনুল হক জানান, ৭ হাজার ৬ শত ৩০ হেক্টর লক্ষমাত্রা নির্ধারন করা হলেও চাষ হয়েছে ৮ হাজার ৯ শত ৯৫ হেক্টর জমি। লক্ষমাত্রার চেয়ে এক হাজার ৩শত ৬৫ হেক্টর বেশি জমিতে মসুরডালের আবাদ হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলেও জানান তিনি।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 90900

কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা, মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ মাসস বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘কৃষক কার্ড’ বিতরণ প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন …

Leave a Reply

Your email address will not be published.