Home / ফটো গ্যালারি / নতুন একটি ওষুধ উদ্ভাবন
omx-cv+mbd

নতুন একটি ওষুধ উদ্ভাবন

মাস্টারি বিডি । বাঁধন খান
স্বাস্থ্য ডেস্ক । ২৪ অক্টোবর ২০১৮ । ০৯ কার্তিক ১৪২৫

ক্ষতিগ্রস্ত হার্টের টিস্যু পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে নতুন ওষুধ উদ্ভাবন…

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো’র (ইউসিএসএফ) বিজ্ঞানীরা নতুন একটি ওষুধ উদ্ভাবন করেছেন- যা হায়পক্সিয়া (রক্তে অক্সিজেন স্বল্পতা) অবস্থায় অক্সিজেন সরবরাহের বিঘ্নতার কারণে ক্ষতিগ্রস্ত হার্টের টিস্যু পুনরায় সক্রিয় ও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে।
নতুন এই ওষুধের কার্যকারিতা যাচাই করে এই ফলাফল ঘোষণা করেছে উৎপাদনকারী বায়োটেকনোলজি কোম্পানী অমনিওক্স ইন্টারন্যাশনাল।
নতুন এই ওষুধটির নাম রাখা হয়েছে ওএমএক্স-সিভি (omx-cv)। পিএলওএস বায়োলজি জার্নাল বৃহস্পতিবার এই রিপোর্ট প্রকাশ করেছে।
ক্যান্সার, হৃদরোগ, ট্রমা, অক্সিজেনের নিম্নমাত্রার সমস্যা অথবা হায়পক্সিয়া, বা অন্যান্য রোগের প্রভাবে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হলে এই ওষুধ অক্সিজেন সরবরাহ সচল ও সক্রিয় করবে। এটির পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং রক্তে অতিরিক্ত অক্সিজেনেশনের আশঙ্কা নেই। এটি অক্সিজেন সংবহন করে কোষের চাহিদা মতো পৌঁছে দেবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.