Home / আন্তর্জাতিক / দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান ব্রিটিশ প্রধানমন্ত্রীর
Theresa May Remains The Favourite To Become Conservative Party Leader

দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান ব্রিটিশ প্রধানমন্ত্রীর

মাস্টারি বিডি ডটকম
আন্তর্জাতিক । ২৫ ডিসেম্বর ২০১৬ । ১১ পৌষ ১৪২৩

ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে ২০১৭ সালে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।

শনিবার প্রকাশিত তার প্রথম ক্রিসমাস বার্তায় তিনি এ আহ্বান জানান। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসাকে কেন্দ্র করে নেয়া গণভোটে দেশে চরম বিভক্তি দেখা দেয়ার প্রেক্ষাপটে তিনি এমন আহবান জানালেন।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসায় বৃটেনের এখন ঐক্যবদ্ধ হয়ে বিশ্বে নতুন ভূমিকা পালনের সুযোগ গ্রহণ করা উচিত।

গত বছর জুনের গণভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার পক্ষে ৫২ শতাংশ ভোট পড়ে। আর বিষয়টি প্রায় বছরজুড়েই আলোচনার কেন্দ্রে থাকে।

তেরেসা মে বলেন, তিনি মার্চের শেষ নাগাদ ইইউ থেকে বেরিয়ে আসার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে চান। আর এই প্রক্রিয়া শেষ করতে দুই বছর সময় লাগতে পারে।

ক্রিসমাস উপলক্ষে দেয়া এই বার্তায় মে আরো বলেন, ‘দেশ হিসেবে আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।’

তিনি আরো বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসায় এখন আমাদেরকে অবশ্যই বিশ্বে নেতৃত্ব দেয়ার ঐতিহাসিক সুযোগ অর্জন এবং ভবিষ্যতে এ লক্ষ্যে এগিয়ে যেতে আমাদের দেশকে আরো ঐক্যবদ্ধ হতে হবে।’-বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.