Home / অর্থনীতি / সরিষার বাম্পার ফলন সাতক্ষীরায়
mostard

সরিষার বাম্পার ফলন সাতক্ষীরায়

মাস্টারি বিডি ডটকম
আন্তর্জাতিক । ২৫ ডিসেম্বর ২০১৬ । ১১ পৌষ ১৪২৩

সাতক্ষীরা জেলার সাত উপজেলায় মাঠের পর মাঠ সরিষার হলুদ রঙের ছড়াছড়ি। দিগন্ত জোড়া হলুদ ফুলের সমারোহ। মৌ মৌ গন্ধে এলাকা মাতোয়ারা। সরিষা ক্ষেতের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে ক্ষেতের পাশে স্থাপনকৃত হাজার হাজার মৌ বাক্স। মৌ বাক্সের কোটি কোটি মাছির গুণগুণ শব্দে মুখরিত বিস্তৃর্ণ এলাকা। এ মৌসুমে সাতক্ষীরায়  সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা উঁকি দিচ্ছে। গত বছর অধিক ফলন ও ন্যায্যমূল্য পাওয়ার কারণে এ মৌসুমে বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে কৃষকেরা সরিষা চাষ করেছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবারের মৌসুমে জেলায় সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৯০৪ হেক্টর জমিতে। আগামী দুই এক সপ্তাহের মধ্যে আরো জমিতে সরিষা চাষ হবে। এতে করে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২শ’ হেক্টর বেশি জমিতে সরিষা চাষ হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি মৌসুমে সদর উপজেলায় ৩ হাজার ১২০ হেক্টর, কলারোয়া উপজেলায় ৩ হাজার ৪৭৫ হেক্টর তালা উপজেলায় ৩৮৫ হেক্টর, আশাশুনি উপজেলায় ২০৫ হেক্টর, দেবহাটা উপজেলায় ১ হাজার ২৫ হেক্টর, কালিগঞ্জ উপজেলায় ৩৯০ হেক্টর ও শ্যামনগর উপজেলায় ৪৫ হেক্টর জমিতে সরিষার চাষ করা হয়েছে। সরিষার এখন চারাফুল এবং ফল এই অবস্থা বিরাজ করছে। সরিষার ক্ষেত পরিচর্যায় চাষিরা এখন ব্যস্ততার মাঝে দিন কাটাচ্ছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …

Leave a Reply

Your email address will not be published.