…মিউজিক ভিডিও চিত্রটির শেষ পর্যায়ে নায়ক দেশ ইসলামের মৃত্যুদৃশ্যে তৃষ্ণার হৃদয়স্পর্শী অভিনয়ে যে কোনো দর্শক শ্রোতার চোখ সিক্ত হতে বাধ্য। সত্যিকার অর্থেই তৃষ্ণা কাঁদিয়েই ছেড়েছেন।….

….প্রতিশ্রুতিশীল অভিনেত্রী ও মডেল এসকে তৃষ্ণা এবার ঈদে এইচএম ভয়েস’র ব্যানারে নির্মিত ‘মন কাঁদে’ মিউজিক ভিডিওতে অনবদ্য অভিনয়ের মাধ্যমে শ্রোতা-দর্শকের মনোযোগ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এসেছেন। আরেক প্রতিশ্রুতিশীল অভিনেতা ও মডেল দেশ ইসলামের বিপরীতে বিয়োগান্তক ভাবধারার গানে নির্মিত মিউজিক ভিডিওতে অভিনয়ের মাধ্যমে তিনি তার অভিনয়শৈলী প্রদর্শনে সক্ষম হয়েছেন।…..
মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন । ২৫ আগস্ট ২০১৮ । ১০ ভাদ্র ১৪২৫
প্রতিশ্রুতিশীল অভিনেত্রী ও মডেল এসকে তৃষ্ণা এবার ঈদে এইচএম ভয়েস’র ব্যানারে নির্মিত ‘মন কাঁদে’ মিউজিক ভিডিওতে অনবদ্য অভিনয়ের মাধ্যমে শ্রোতা-দর্শকের মনোযোগ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এসেছেন। আরেক প্রতিশ্রুতিশীল অভিনেতা ও মডেল দেশ ইসলামের বিপরীতে বিয়োগান্তক ভাবধারার গানে নির্মিত মিউজিক ভিডিওতে অভিনয়ের মাধ্যমে তিনি তার অভিনয়শৈলী প্রদর্শনে সক্ষম হয়েছেন।

মিউজিক ভিডিওটি এরইমধ্যে এইচএম ভয়েস-এর নিজস্ব ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে। এবং এটি ব্যাপক প্রসংশা পেয়েছে।
গানটির কথা লিখেছেন কবি ও গীতিকার শেখ নজরুল। সুর করেছেন শোয়েব শিবলী। কণ্ঠশিল্পী কিশোর দাস।
মিউজিক ভিডিও চিত্রটির শেষ পর্যায়ে নায়ক দেশ ইসলামের মৃত্যুদৃশ্যে তৃষ্ণার হৃদয়স্পর্শী অভিনয়ে যে কোনো দর্শক শ্রোতার চোখ সিক্ত হতে বাধ্য। সত্যিকার অর্থেই তৃষ্ণা কাঁদিয়েই ছেড়েছেন।

প্রসঙ্গত, এখানে দেশ ইসলামের অভিনয়ে দক্ষতার প্রশংসা না করলেই নয়। তিনিও তার অপূর্ব অভিনয়ের মাধ্যমে আরো একবার চরিত্রায়নের মুন্সিয়ানার পরিচয় দিলেন।
‘নীল ফড়িং’ চলচ্চিত্রের মধ্যদিয়ে অভিনয় অঙ্গনে অভিষেক এসকে তৃষ্ণার। ছবিটি ব্যতিক্রম ধারার। ছবিটির নির্মাতা ইদ্রিস হায়দার। ‘নীল ফড়িং’ একটি বেদনাত্মক ছবি। কয়েক বন্ধুর নানা ঘটনা নিয়ে আবর্তিত হয়েছে ছবিটির কাহিনী। এছাড়া তিনি মডেলিং করেছেন দেশের বিখ্যাত কিছু পণ্যের বিজ্ঞাপনচিত্রে। খণ্ড নাটক এবং ধারাবাহিক নাটকেও অভিনয় করেছেন। করেছেন মিউজিক ভিডিওতে অভিনয়। আজ মাস্টারি বিডি ডটকম-এর সঙ্গে আলাপ হয় এ অভিনেত্রীর। আলাপচারিতায় উঠে আসে তার কাজগুলো নিয়ে বেশ কিছু কথা। নির্বাচিত অংশ তুলে ধরা হলো পাঠকদের জন্য।

যেভাবে অভিনয়ে এলেন…
আমি আসলে ছোটবেলা থেকে গান শিখেছি। শিল্পী হবার ই্চ্ছে ছিল। কিন্তু হঠাৎ করেই অভিনয়ে ঢুকে পড়লাম। ইদ্রিস হায়দার ভাইর পরিচালনায় ‘নীল ফড়িং’ ছবিতে অভিনয় করি। আসলে অভিনয়ে আসার ব্যাপারে আমার বাবা-মায়ের আগ্রহটা অত্যন্ত কাজে লেগেছে। তাঁদের অকুণ্ঠ সমর্থন আমাকে প্রেরণা যুগিয়েছে।

তারপর নাটক, মডেলিং ইত্যাদি…
‘নীল ফড়িং’ ছবির কাজ শেষ করতে না করতেই বেশ কিছু নাটকের অফার পাই আমি। বেছে বেছে কিছু নাটকে কাজও করে ফেলি। এর মধ্যে খণ্ড নাটক এবং ধারাবাহিক নাটক এবং জীবন্ত কাহিনী নিয়ে নাটক রয়েছে। এনটিভি চ্যানেলে গিয়েছে যুবরাজ, অস্থির মন; বৈশাখী চ্যানেলে গিয়েছে চেকপোস্ট। আর ইটিভিতে যাচ্ছে খুব বড় একটি সিরিয়াল ‘চিরকুমারী ক্লাব’। চ্যানেল টোয়েন্টি ফোর-এ কয়েকটি নাটক গিয়েছে। অন্যান্য চ্যানেলেও গিয়েছে। দেখুন, সিনেমায় অভিনয়ের ফাঁকে বিজ্ঞাপনচিত্র এবং কিছু মিউজিক ভিডিওতে কাজ করে ফেলি।

বিজ্ঞাপনচিত্রে অভিনয় সম্পর্কে যা বলবেন…
প্রাণ গ্রুপের মি. নুডুলস-এর মডেল হয়েছি। তাদের বিলবোর্ডে মডেল হয়েছি। আরএফএল গ্রুপের পিভিসি পাইপের বিজ্ঞাপন চিত্রে পারফর্ম করেছি। এছাড়া উৎসব বিডি ডটকমসহ অন্যান্য বিজ্ঞাপনে কাজ করেছি।
মিউজিক ভিডিওর কাজে আপনার স্বাচ্ছন্দ…
আগেই বলেছি আমি গানের সঙ্গে যুক্ত শৈশব থেকে। কাজেই গান আমাকে টানে। এরইমধ্যে একটি দুটি করে বেশ কটি মিউজিক ভিডিওতে পারফর্ম করেছি। ‘এত কাছে’. ‘মনের মাঝে’, ‘তুমি যখন হার মানো’, ‘মন কাঁদে’, দুঃখ যতো চন্দ্র তারায়সহ আরো অনেক মিউজিক ভিডিওতে অভিনয় করেছি।
সঙ্গিতা, সিডি চয়েজ, লেজার ভিশনসহ সেরা প্রতিষ্ঠানগুলো থেকে আমার ভিডিও প্রকাশিত হয়েছে।

এছাড়া এক বন্ধুর অনুরোধে একটি গানে কণ্ঠ দিয়েছি আমি। গানের কথা এরকম- ‘অন্তহীন মেঘে তুই মিশে থাকিস সারাক্ষণ/ রোদেলা আলোতে ছুঁই স্বপ্নে তোকে প্রতিদিন।’
এভাবে ধীরে ধীরে ভালো ভালো কাজগুলো করে যেতে চাই।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম