Home / উন্নয়ন / এলজিইডি’র ৪২৬ কোটি টাকার উন্নয়ন কাজ সম্পন্ন : আরও ৩১০ কোটি টাকার কার্যক্রম চলমান
LGED+logo+mbd

এলজিইডি’র ৪২৬ কোটি টাকার উন্নয়ন কাজ সম্পন্ন : আরও ৩১০ কোটি টাকার কার্যক্রম চলমান

মাস্টারি বিডি ডটকম
নওগাঁ । ০৫ জুন ২০১৭ । ২২ জৈষ্ঠ্য ১৪২৪

নওগাঁ জেলার ৬টি সংসদীয় আসনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চলমান জাতীয় সংসদের কার্যক্রমে সর্বমোট ১১টি প্রকল্পের আওতায় সর্বমোট ৪২৬ কোটি ১২ লাখ ২৩ হাজার টাকার উন্নয়নের কাজ সম্পন্ন করেছে। গত ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের ডিসেম্বর মাস পর্যন্ত এ সব কাজ সম্পন্ন করা হয়। ২০১৪ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত আরও ৩১০ কোটি ৩৩ লাখ ৪৪ হাজার টাকার উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নওগাঁ’র নির্বাহী প্রকৌশলী এ কে এম বাদশাহ মিয়া জানান, ২০১৪ সাল থেকে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত নওগাঁ-১ পোরশা-সাপাহার-নিয়ামতপুর আসনে যেসব প্রকল্প সমাপ্ত হয়েছে সেগুলো হলো পল্লী অবকাঠামো উন্নয়ন খাতে সড়ক নির্মাণ/পুনঃনির্মাণ কাজে ৩৫ কোটি ৭০ লাখ ৩৫ হাজার টাকা, ব্রীজ/কালভার্ট/নির্মাণ/পুনঃনির্মাণ কাজে ১৪ কোটি ৭০ লাখ ৩০ হাজার টাকা, গ্রোথ সেন্টার/হাটবাজার উন্নয়ন বাবদ ৬৩ লাখ ৪০ হাজার টাকা, বৃক্ষরোপন খাতে ১০ লক্ষ ২১ হাজার টাকাসহ সর্বমমোট ৫১ কোটি ১৪ লাখ ২৬ হাজার টাকা। শিক্ষা খাতের আওতায় বিদ্যালয় নির্মাণ খাতে ২ কোটি ২লাখ ২১ হাজার টাকা, বিদ্যালয় পুনঃনির্মাণ কাজে ১ কোটি ৮ লাখ ৮৩ হাজার টাকা ও বিদ্যালয় সম্প্রসারণ কাজে ২ কোটি ৫০ লাখ ১৫ হাজার টাকাসহ মোট ৭৬ কোটি ৫৩ লাখ ২১ হাজার টাকা।

নওগাঁ-২ পত্নীতলা-ধামইরহাট আসনে পল্লী অবকাঠামো উন্নয়ন খাতে সড়ক নির্মাণ/পুনঃনির্মাণ কাজে ৩৫ কোটি ৯১ লাখ ৮৯ হাজার টাকা, ব্রিজ/কালভার্ট নির্মাণ পুনঃনির্মাণ কাজে ১৪ কোটি ১৫ লাখ ৪৫ হাজার টাকা, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ কাজে ২ কোটি ৫৫ লাখ ৯৪ হাজার টাকা, বৃক্ষরোপণ কাজে ৭ লাখ ২১ হাজার টাকাসহ সর্বমোট ৫২ কোটি ৭০ লাখ ৪৯ হাজার টাকা। নগর উন্নয়ন অবকাঠামো খাতে সড়ক নির্মাণ/পুনঃনির্মাণ কাজে ৫ কোটি ২লাখ ৫২ হাজার টাকা, ড্রেন নির্মাণ/পুনঃনির্মাণ কাজে ১ কোটি ৫৫ লাখ ৮৪ হাজার টাকাসহ সর্বমোট ৬ কোটি ৫৮ লাখ ৩৬ হাজার টাকা। রাজস্ব খাতে রাজস্ব রক্ষণাবেক্ষণ (সড়ক) ১৮ কোটি ১৯ লাখ ৯২ হাজার টাকা, রাজস্ব রক্ষণাবেক্ষণ (অবকাঠামো) ৪০ হাজার টাকা ও রাজস্ব রক্ষণাবেক্ষণ-মহিলা শ্রমিক) ৪৬ লাখ ২ হাজার টাকাসহ মোট ১৮ কোটি ৬৬ লাখ ৩৪ হাজার টাকা। শিক্ষা খাতে বিদ্যালয় নির্মাণ ৫৩ লাখ ১ হাজার টাকা, বিদ্যালয় পুনঃনির্মাণ কাজে ৪ কোটি ২৯ লাখ ৪০ হাজার টাকা, বিদ্যালয় সম্প্রসারণ কাজে ৩ কোটি ১০ লাখ ৬৬ হাজার টাকা ও বিদ্যালয় বড় ধরনের মেরামত কাজে ৭ লাখ ৯৭ হাজার টাকা মোট ৮ কোটি ১ লাখ টাকাসহ সর্বমোট ৮৫ কোটি ৯৬ লাখ ২৩ হাজার টাকা।

নওগাঁ-৩ (বদলগাছি-মহাদেপুর) আসনে এ সময় পল্লী অবকাঠামো খাতে সড়ক নির্মাণ/পুনঃনির্মাণ কাজে ৩৪ কোটি ১৮ লাখ ৭০ হাজার টাকা, ব্রিজ/কালভার্ট নির্মাণ/পুনঃনির্মাণ কাজে ৫ কোটি ১৩ লাখ ৮৬ হাজার টাকা, গ্রোথ সেন্টার /হাটবাজার রক্ষণাবেক্ষণ কাজে ১ কোটি ৭৪ লাখ ২৭ হাজার টাকা, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ ৮৭ লাখ ৭৮ হাজার টাকা ও বৃক্ষরোপণ কাজে ৫লাখ ৮৮ হাজার টাকাসহ সর্বমোট ৪২ কোটি ৪৯ হাজার টাকা। রাজস্ব খাতে রাজস্ব রক্ষণাবেক্ষণ (সড়ক) ১৭ কোটি ২৪ লাখ ৯৭ হাজার টাকা, রাজস্ব রক্ষণাবেক্ষণ (অবকাঠামো) ৩৯ লাখ ৯৪ হাজার টাকা, রাজস্ব (রক্ষণাবেক্ষণ-মহিলা শ্রমিক) ৪৫ লাখ ২৯ হাজার টাকাসহ মোট ১৮ কোটি ১০ লাখ ২০ হাজার টাকা। শিক্ষা খাতে বিদ্যালয় নির্মাণ কাজে ৪৮ লাখ ৯৬ হাজার টাকা, বিদ্যালয় পুনঃনির্মাণ কাজে ৩ কোটি ৭৯ লাখ ৭৯ হাজার টাকা, বিদ্যালয় সম্প্রসারণ কাজে ১ কোটি ৩৭ লাখ ৪৫ হাজার টাকা ও বিদ্যালয় বড় ধরনের মেরামত কাজে ৪৩ লাখ ৪২ হাজার টাকাসহ মোট ৬ কোটি ৯ লাখ ৬২ হাজার টাকা সর্বমোট ৬৬ কোটি ২০ লাখ ৩১ হাজার টাকা।

মান্দা উপজেলা নওগাঁ-৪ আসন। এ আসনে পল্লী অবকাঠামো’র আওতায় সড়ক নির্মাণ /পুনঃনির্মাণ খাতে ১৫ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা, ব্রিজ/কালভার্ট নির্মাণ/পুনঃনির্মাণ ১ কোটি ৭৮ লাখ ৯১ হাজার টাকা, গ্রোথ সেন্টার/হাটবাজার উন্নয়ন কাজে ৩৪ লাখ টাকা, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ কাজে ৬০ লাখ ৭০ হাজার টাকাসহ মোট ১৮ কোটি ২৫ লাখ ১১ হাজার টাকা। রাজস্ব খাতের আওতায় রাজস্ব রক্ষণাবেক্ষণ (সড়ক) ৭ কোটি ৮২ লাখ ৪১ হাজার টাকা, রাজস্ব রক্ষণাবেক্ষণ (অবকাঠামো) ২৪ লাখ ৩৪ হাজার টাকা, রাজস্ব (রক্ষণাবেক্ষণ-মহিলা শ্রমিক) ২৯ লাখ ৪০ হাজার টাকাসহ মোট ৮ কোটি ৩৬ লাখ ১৫ হাজার টাকা। শিক্ষা খাতের আওতায় বিদ্যালয় পুননির্মাণ কাজে ২ কোটি ৩৬ লাখ ২৩ হাজার টাকা, বিদ্যালয় সম্প্রসারণ কাজে ২ কোটি ৪৭ লাখ ৯১ হাজার টাকাসহ মোট ৪ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার টাকাসহ সর্বমোট ৩১ কোটি ৪৫ লাখ ১০ হাজার টাকা।

নওগাঁ-৫ আসন সদর উপজেলাকে নিয়ে। এ আসনে উল্লেখিত সময়ে ব্যয় হয়েছে পল্লী অবকাঠামো খাতে সড়ক নির্মাণ/পুনঃনির্মাণ কাজে ২৩ কোটি ৭৯ লাখ ২৪ হাজার টাকা, ব্রিজ/কালভার্ট নির্মাণ/পুনঃনির্মাণকাজে ১৫ কোটি ১২ লাখ ৬১ হাজার টাকা, গ্রোথ সেন্টার/হাটবাজার উন্নয়ন কাজে ৬৩ লাখ ৪০ হাজার টাকাসহ মোট ৩৯ কোটি ৫৫ লাখ ২৫ হাজার টাকা। নগর অবকাঠামো উন্নয়ন খাতে সড়ক নির্মাণ/পুনঃনির্মাণ কাজে ১০ কোটি ১ লাখ ৩৭ হাজার টাকা, ড্রেন নির্মাণ/পুনঃনির্মাণ কাজে ৭ কোটি ২৪ লাখ টাকাসহ মোট ১৭ কোটি ২৫ লাখ ৩৭ হাজার টাকা। রাজস্ব উন্নয়ন খাতে রাজস্ব রক্ষণাবেক্ষণ (সড়ক) ৭ কোটি ৫৬ লাখ ৮১ হাজার টাকা, রাজস্ব রক্ষণাবেক্ষণ (অবকাঠামো) ১৮ লাখ ৭৭ হাজার টাকা, রাজস্ব (রক্ষণাবেক্ষণ মহিলা শ্রমিক) ২৭ লাখ ২৪ হাজার টাকাসহ মোট ৮ কোটি ২ লাখ ৮২ হাজার টাকা। শিক্ষা খাতে বিদ্যালয় নির্মাণ কাজে ৫০ লাখ ৪৭ হাজার টাকা, বিদ্যালয় পুনঃনির্মাণ কাজে ৪১ লাখ ৫১ হাজার টাকা ও বিদ্যালয় বড় ধরনের মেরামত কাজে ১২ লাখ ১৬ হাজার টাকা মোট।

রানীনগর ও আত্রাই উপজেলার সমন্বয়ে নওগাঁ-৬ আসন। এই আসনে পল্লী অবকাঠামো খাতের আওতায় সড়ক নির্মাণ/পুনঃনির্মাণ কাজে ৫০ কোটি ১১ লাখ ৯৪ হাজার টাকা, ব্রিজ/কালভার্ট নির্মাণ/পুনঃনির্মাণ কাজে ২৬ কোটি ৪ লাখ টাকা, গ্রোথ সেন্টার/হাটবাজার উন্নয়ন কাজে ৬৩ লাখ ৪০ হাজার টাকা, উপজেলা কমপ্লেক্স ভবন সম্প্রসারণ কাজে ৩ কোটি ৭৩ লাখ ৬৪ হাজার টাকা, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ কাজে ৩ কোটি ২২ লাখ ৮২ হাজার টাকা ও বৃক্ষরোপন কাজে ৫ লাখ ৮২ হাজার টাকাসহ মোট ৮৩ কোটি ৭৭ নলাখ ৬৬ হাজার টাকা। পানি সম্পদ উন্নয়ন খাতে স্লুইচগেইট/রেগুলেটর নির্মাণ কাজে ১ কোটি ৬৯ লাখ ৮ হাজার টাকা ও খাল খনন/পুনঃখনন কাজে ১ কোটি ৩২ লাখ টাকাসহ মোট ৩ কোটি ১ লাখ ৭৩ হাজার টাকা। রাজস্ব উন্নয়ন খাতের আওতায় রাজস্ব রক্ষণাবেক্ষণ (সড়ক) ১৩ কোটি ৯০ লাখ ৪২ হাজার টাকা, রাজস্ব রক্ষণাবেক্ষণ (অবকাঠামো) ২২ লাখ ৪০ হাজার টাকা, রাজস্ব (রক্ষণাবেক্ষণ মহিলা শ্রমিক) ২৯ লাখ ৬২ হাজার টাকাসহ মোট ১৪ কোটি ৪২ লাখ ৪৪ হাজার টাকা। শিক্ষা উন্নয়ন খাতের আওতায় বিদ্যালয় নির্মাণ ৫৫ লাখ ৩৯ হাজার টাকা, বিদ্যালয় সম্প্রসারণ খাতে ১ কোটি ৬২ লাখ ৬৭ হাজার টাকাসহ মোট ২ কোটি ১৮ লাখ ৬ হাজার টাকাসহ সর্বমোট ১শ কোটি ৯ লাখ ৮৯ হাজার টাকা।
অপরদিকে নওগাঁ-১ আসনে মোট ৫৮ কোটি ২৯ লাখ ৮৪ হাজার টাকা, নওগাঁ-২ আসনে ৬৮ কোটি ৬৪ লাখ ৫৯ হাজার টাকা, নওগাঁ-৩ আসনে ৭২ কোটি ২৪ লাখ ৭১ হাজার টাকা, নওগাঁ-৪ আসনে ৩৩ কোটি ৬৭ লাখ ৬৩ হাজার টাকা, নওগাঁ-৫ আসনে ৩৯ কোটি ৬০ লাখ ৫৪ হাজার টাকা এবং নওগাঁ-৬ আসনে ৩৭ কোটি ৮৬ লাখ ১৩ হাজার টাকাসহ সর্বমোট ৩১০ কোটি ৩৩ লাখ ৪৪ হাজার টাকার উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.