Home / খেলা / তামিমের ৯৫ রানের পরও অন্যান্য ব্যাটসম্যানের ব্যর্থতা : বাংলাদেশের সংগ্রহ ১৮২
Tamim+hits+century+mbd

তামিমের ৯৫ রানের পরও অন্যান্য ব্যাটসম্যানের ব্যর্থতা : বাংলাদেশের সংগ্রহ ১৮২

মাস্টারি বিডি ডটকম
স্পোর্টস ডেস্ক । শান্তা ইসলাম । ০৫ জুন ২০১৭ । ২২ জৈষ্ঠ্য ১৪২৪

ড্যাশিং ওপেনার তামিম ইকবালের ৯৫ রানের পরও অন্যান্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পঞ্চম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করে ৪৪ দশমিক ৩ ওভারে ১৮২ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ।

লন্ডনের কেনিংটন ওভালে একপ্রান্ত তামিম আগলে রাখলেও অন্যপ্রান্ত দিয়ে যাওয়া আসায় ব্যস্ত ছিলেন বাংলাদেশের অন্যান্য ব্যাটসম্যানরা। তাই তামিম ছাড়াও দু’অংকে পা দিয়েছেন মাত্র দু’ব্যাটসম্যান। ওপেনার সৌম্য সরকার ৩, ইমরুল কায়েস ৬, মুশফিকুর রহিম ৯, সাকিব আল হাসান ২৯, সাব্বির রহমান ও মাহমুদুল্লাহ ৮ করে, মেহেদি হাসান মিরাজ ১৪, অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও রুবেল হোসেন শূন্য করে আউট হলেও, মুস্তাফিজুর রহমান ১ রানে অপরাজিত থাকেন।

আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১২৮ রান করা তামিম আজও সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থাকতে থেমে যান তামিম। তার ১১৪ বলের ইনিংসে ৬টি চার ও ৩টি ছক্কা ছিলো। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ৪ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ১৮২/১০, ৪৪.৩ ওভার (তামিম ৯৫, সাকিব ২৯, মিরাজ ১৪, স্টার্ক ৪/২৯)।
-সংগৃহীত

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

2626 2222

বয়কটের হুমকি দিয়ে বিশ্বকাপের দল দিলো পাকিস্তান!

ঢাকা, সোমবার ২৬ জানুয়ারি ২০২৬ মাসস বাংলাদেশের সঙ্গে সংহতি জানিয়ে আসর বয়কটের হুশিয়ারী দেয়ার একদিন পার …

Leave a Reply

Your email address will not be published.