মাস্টারি বিডি | শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক | ঢাকা | ০১ জুন ২০১৯ | ১৮ জ্যৈষ্ঠ ১৪২৬
আসন্ন ঈদে অভিনেতা মীর সাব্বির নিয়ে আসছেন ৭ পর্বের ধারাবাহিক ‘মতলব’। নাটকটিতে মীর সাব্বির অভিনয় করেছেন নামভূমিকায় অর্থাৎ মতলব চরিত্রে। তার বিপরীতে ববিতা চরিত্রে অভিনয় করছেন ফারজানা চুমকি।
এর আগে মীর সাব্বিরের নির্দেশনায় ফারজানা চুমকি খণ্ড নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছিলেও এবারই প্রথম দুজন একসঙ্গে কোনো ঈদ ধারাবাহিক নাটকে অভিনয় করলেন।

নাটকটিতে আরো অভিনয় করেছেন- অহনা এবং উর্মিলা শ্রাবন্তী কর।
নাটকটি রচনা করেছেন মীর সাব্বির নিজেই। নাটকটির মূল বিষয়বস্তু প্রসঙ্গে মীর সাব্বির বলেন, শহরের প্রতিটি মানুষের মনের গহিন কোণে যে মায়া আছে, তাই তুলে ধরা হয়েছে এ নাটকে। আমি আমার নিজের পর্যবেক্ষণ থেকে এই নাটকটি রচনা করেছি।
ফারজানা চুমকি বলেন, সাব্বিরের নির্দেশনায় এর আগেও কাজ করেছি। তবে এবারের কাজটি একেবারেই অন্যরকম ছিল।
ঈদের দিন থেকে টানা সাতদিন রাত ৯ টা ৪৫ মিনিটে এনটিভিতে নাটকটি প্রচারিত হবে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম