Home / ফটো গ্যালারি / শাকিব-বুবলী হিট!
sakib+khan+bubly+mbd

শাকিব-বুবলী হিট!

মাস্টারি বিডি | বাঁধন খান
বিনোদন ডেস্ক | ঢাকা | ০১ জুন ২০১৯ | ১৮ জ্যৈষ্ঠ ১৪২৬

এবার ঈদ উপলক্ষে ‘পাসওয়ার্ড’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। জনপ্রিয় জুটি শাকিব-বুবলী অভিনয় করেছেন সিনেমাটিতে। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ইমন ও অমিত হাসান প্রমুখ। ঈদে সিনেমাটি মুক্তি পাবে।

‘পাসওয়ার্ড’ সিনেমাটি পরিচালনা করেছেন মালেক আফসারী।

sakib+khan+bubly+mbd-2

তুরস্কের ইস্তান্বুলে শুটিং হয়েছে শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘পাসওয়ার্ড’ সিনেমার দু’টি গান। বৃহস্পতিবার রাতে ‘পাগল মন’ শিরোনামের গানটি ইউটিউবে প্রকাশ করা হয়।
মাত্র ৪৮ ঘণ্টা পার না হতেই গানটির ইউটিউবে ভিউ ছাড়িয়েছে সাড়ে ২২ লাখের বেশি।
অর্থাৎ আবারও হিট হলো শাকিব-বুবলীর ‘পাগল মন’ গানটি।

sakib+khan+bubly+mbd-3

৪ মিনিট ৪ সেকেন্ডের গানটিতে শাকিব ও বুবলীকে চমৎকারভাবে উপস্থাপনা করা হয়েছে এবং গায়কীর সঙ্গে সঙ্গে লোকেশনের বৈচিত্র্যে ভিন্ন আমেজ তৈরি করেছে ‘পাগল মন’।

এবার ঈদে ‘পাসওয়ার্ড’ সিনেমাটি শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

26 8 2026 111

‘লুঙ্গি খুলে’ পুরো হল ঘোরানোর ভয় দেখিয়ে রাতভর র‍্যাগিং

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ । মাসস কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অর্থনীতি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের …

Leave a Reply

Your email address will not be published.