Home / প্রচ্ছদ / ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
vcdu-exmmbd

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৮ অক্টোবর ২০১৬ । ১৩ কার্তিক ১৪২৩

শুক্রবার সকালে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ভর্তি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এসময়য় তার সঙ্গে ছিলেন। সংবাদ বাসস-এর।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের কার্যালয়ে উপস্থিত থেকে পরীক্ষা পর্যবেক্ষণ করেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫৪টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ৪৫টি স্কুল-কলেজসহ মোট ৯৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এ বছর ১৫৪০টি (বিজ্ঞানে- ১০৯৭টি, বিজনেস স্টাডিজে- ৩৯০, মানবিকে- ৫৩টি) আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল ১ লাখ ৯ হাজার, ১৭০জন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 2

কারাগারে ঈদ ১৬১ ভিআইপির

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস পবিত্র ঈদুল আজহায় এবার কারাগারে ঈদ উদযাপন করবেন ক্ষমতাচ্যুত আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.