Home / জাতীয় / এখন থেকে ৩টি নম্বরে কথা বলা যাবে প্রধানমন্ত্রীর সঙ্গে
pmpicmbd

এখন থেকে ৩টি নম্বরে কথা বলা যাবে প্রধানমন্ত্রীর সঙ্গে

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৮ অক্টোবর ২০১৬ । ১৩ কার্তিক ১৪২৩

 

সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন একটি মোবাইল ফোন নম্বর নিয়েছেন। নতুন এই নম্বরটি +৮৮০১৫৫৫৮৮৮৫৫৫ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহাবুবুল হক শাকিল।

মাহাবুবুল হক শাকিল বার্তা সংস্থা ইউএনবিকে জানান, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের জন্য প্রধানমন্ত্রীর আগে দেওয়া দুটি নম্বর +৮৮০১৭১১৫২০০০০ ও +৮৮০১৮১৯২৬০৩৭১ চালু থাকবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে তাঁর মোবাইল ফোন নম্বর ও ই-মেইল ঠিকানা প্রকাশ করার পর দেশজুড়ে মানুষের মধ্যে সাড়া পড়ে। মানুষ নানা বিষয়ে প্রধানমন্ত্রীকে ফোন করেন বলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জানান।

সূত্রঃ প্রথম আলো

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

26 8 2026 111

‘লুঙ্গি খুলে’ পুরো হল ঘোরানোর ভয় দেখিয়ে রাতভর র‍্যাগিং

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ । মাসস কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অর্থনীতি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের …

Leave a Reply

Your email address will not be published.