মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ৩০ জানুয়ারি ২০১৭ । ১৭ মাঘ ১৪২৩
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের এক জরুরি যৌথসভা আজ সোমবার রাত সাড়ে ৮ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন বলে রোববার রাতে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের সকল সদস্যকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম