Home / জাতীয় / রাষ্ট্রপতির সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
President+Air+Chief+mbd

রাষ্ট্রপতির সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ৩০ জানুয়ারি ২০১৭ । ১৭ মাঘ ১৪২৩

বিমান বাহিনী প্রধান মার্শাল আবু এসরার রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বিমান বাহিনী প্রধান এসময় রাষ্টপতিকে জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর (বিএএফ) সার্বিক তৎপরতা সম্পর্কে অবহিত করেন এবং এই বাহিনী বিভিন্ন উন্নয়ন তৎপরতার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানান। সংবাদ বাসস-এর।

রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারী জয়নাল আবেদিন বৈঠক শেষে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
রাষ্ট্রপতি বিএএফ-এর বিভিন্ন তৎপরতা এবং দেশের নিরাপত্তা তথা জাতি গঠনে তাদের পেশাধারী কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন।

রাষ্ট্রপতি তাকে দেশের বিমান বাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নে তাঁর অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।

রাষ্ট্রপতি আশা করেন, বিএএফ ভবিষ্যতে দেশে-বিদেশে অত্যন্ত আন্তরিকতা ও সততার সঙ্গে দেশের ভাবমূর্তি তুলে ধরবে।

বিমান বাহিনী প্রধান তার দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রপতির অফিসের সংশ্লিষ্ট সচিবরা এসময় উপস্থিত ছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.