Home / বিনোদন / নাটক / এই প্রথম তানভীর-মানতাসা!
pori+telefilm+mbd

এই প্রথম তানভীর-মানতাসা!

মাস্টারি বিডি | শাহানা তৃণা
বিনোদন ডেস্ক | ঢাকা | ২৭ জুন ২০১৯ | ১৩ আষাঢ় ১৪২৬

তানিয়া আহমেদ একজন মানসিক রোগী! সম্পর্কে মানতাসার ফুফু। সবসময় তানিয়া আহমেদ তাকে আগলে রোরকার আড়ালে রাখেন। সাজগোজ করতে দেন না। এমনকি কলেজের কোনো বন্ধুদের সঙ্গেও মিশতে দেন না। ফুফুর এতো কড়াকড়ির মধ্যেও মানতাসা তানভীরের সঙ্গে প্রেম করেন। একদিকে যেমন মানতাসার উপর তানিয়া আহমেদের শাসন বাড়তে থাকে। অন্যদিকে তানভীরের সঙ্গে মানতাসার প্রেমও জমতে থাকে। এরপরের গল্পটা অন্যরকম।

pori+telefilm+mbd-2

‘পরী’ নামের টেলিফিল্ম প্রসঙ্গে তানিয়া আহমেদ বলেন, এই গল্পটি আমার এক বন্ধুর কাছ থেকে জানা। তার পরিচিত একজন মহিলা ও ভাতিজির মধ্যে এমন শাসন ও মানসিক চাপে রাখার বিষয় দেখেছে। সেখান থেকে অনুপ্রাণিত হয়েই গল্প সাজানো হয়েছে।

pori+telefilm+mbd-3

জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদ অভিনয়ও করেছেন এ টেলিফিল্মে। তার সঙ্গে আরও রয়েছেন গোলাম কিবরিয়া তানভীর এবং লাক্সতারকা মিম মানতাসা।

শেখ রুনার পরিচালনায় ‘পরী’ নির্মিত হয়েছে ১৯৫২ এন্টারটেনমেন্টের ব্যানারে।
টেলিফিল্মটি শুক্রবার দুপুর ৩.০৫ মিনিটে চ্যানেল আই এর পর্দায় দেখানো হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 8 2026 555598 999

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ । মাসস ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ …

Leave a Reply

Your email address will not be published.