Home / উৎসব ও সংস্কৃতি / বাংলাদেশ আন্তর্জাতিক নাট্যোৎসবের পর্দা নামলো
culture++27+mbd

বাংলাদেশ আন্তর্জাতিক নাট্যোৎসবের পর্দা নামলো

মাস্টারি বিডি | বাঁধন খান
সংস্কৃতি ডেস্ক | ঢাকা | ২৭ জুন ২০১৯ | ১৩ আষাঢ় ১৪২৬

রাশিয়ান বিখ্যাত পাপেটিয়ার, অভিনেতা, নির্দেশক এবং ডিজাইনার নিকোলাই জাইকভের পরিবেশনা ‘এ লাইট পাপেট শো’ দিয়ে পর্দা নামলো ১ম বাংলাদেশ আন্তজার্তিক নাট্যোৎসব ২০১৯ এর।
বুধবার সন্ধ্যা ৭ টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মনোমুগ্ধকর এই প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ভিয়েতনাম এর নাটকের দল লে নক থিয়েটার মঞ্চস্থ করে নাটক ‘কিম তু’। চীনের নাটক ওয়াইল্ডার্নেস এর ভিয়েতনামীকরন ‘কিম তু’ নির্দেশনা দিয়েছেন সিঙ্গাপুরের নাট্য ব্যক্তিত্ব চুয়া সু পং।
নেপালের মান্ডালা থিয়েটারের প্রযোজনা ঝিয়ালিঞ্চা (গঙ্গাফড়িং) নেপালে চলমান মাওবাদী বিপ্লবের উপর নেপালের বিখ্যাত লেখক কুমার নাগরকোটির একটি ছোট গল্পের ওপর ভিত্তি করে নাটকটি নির্মিত। এটি পরিচালনা করেন ডিজাহং রাই। নির্দেশনা দিয়েছেন শ্রী রায় এবং সংগীত পরিচালনা করেন অনুপম শর্মা। অভিনয়ে ছিলেন বিজয়াইরাল ও রঞ্জনা ওলিহাস।
এবারের নাট্য উৎসব ছয়টি আন্তজার্তিক নাট্য প্রযোজনার সাথে মাস্টারক্লাস, সেমিনার, কর্মশালা এবং মিট দ্য ডিরেক্টরে সমৃদ্ধ ছিল যা দর্শক এবং নাট্যকর্মীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে।এছাড়া এই নাট্যউৎসবে দুটি বাংলা এবং দুটি ইংরেজি বুলেটিন বের হয়।

culture++27+mbd-2

এছাড়া আজ বৃহস্পতিবার নিকোলাই জাইকভের পরিচালনায় বাংলাদেশের নাট্যকর্মীদের জন্য ‘লাইট পাপেট’ বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট বাংলাদেশ কেন্দ্রের বাস্তবায়নে এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান এর সহযোগিতায় ২০-২৬ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা’য় অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ আন্তর্জাতিক নাট্যোৎসব ২০১৯’। উৎসবে ফ্রান্স, রাশিয়া, চীন, ভিয়েতনাম, ভারত, নেপাল ও বাংলাদেশের দুইটি নাট্যদলসহ মোট ৮টি দল অংশ নিয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 8 2026 555598 999

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ । মাসস ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ …

Leave a Reply

Your email address will not be published.