Home / জাতীয় / তাশখন্দে রাষ্ট্রপতি
president+taskhand+mbd-2

তাশখন্দে রাষ্ট্রপতি

মাস্টারি বিডি | শিমুল আহসান
জাতীয় | ঢাকা | ১৯ জুন ২০১৯ | ০৫ আষাঢ় ১৪২৬

মধ্য এশিয়ার দুই দেশ তাজিকিস্তান ও উজবেকিস্তানে সাতদিনের সরকারি সফরে থাকা রাষ্ট্রপতি আবদুল হামিদ সোমবার উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে হাস্তি ইমাম মসজিদ, আমির তেমুর জাদুঘর ও উজবেকিস্তান টেক্সটাইল এন্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি এসোসিয়েশন পরিদর্শন করেছেন।

president+taskhand+mbd

রাষ্ট্রপতি সকালে হাস্তি ইমাম মসজিদ পরিদর্শনে যান। উজবেকিস্তানের উপ-প্রধানমন্ত্রী আবদুল হাকিমভ সেখানে তাকে অভ্যর্থনা জানান। রাষ্ট্রপতি হামিদ সেখানে কিছু সময় অতিবাহিত করেন। রাষ্ট্রপতির পত্নী রাশীদা খানম ও রেজোয়ান আহম্মদ তৌফিক এমপি এমসয় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন।
রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিন বলেছেন, উজবেক উপ-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে এ মসজিদের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা সম্পর্কে অবহিত করেন।

president+taskhand+mbd-4

পরে রাষ্ট্রপতি স্থানীয় সময় বেলা ১২ টা ২০ মিনিটে আমির তেমুর জাদুঘরে আসেন এবং এখানে প্রায় এক ঘণ্টা সময় অতিবাহিত করেন। এখানে রাষ্ট্রপতি উজবেকিস্তান ন্যাশনাল টেলিভিশন চ্যানেলের একজন সাংবাদিকের সঙ্গে কথা বলেন। এ সাক্ষাৎকারে রাষ্ট্রপতি উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সম্পর্ক তুলে ধরেন এবং উজবেকিস্তানের ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক ঘটনাবলীর সুন্দর সংগ্রহ ও উপস্থাপনের প্রশংসা করেন। দুদেশের মধ্যকার বেশ কিছু গুরুত্বপূর্ণ সাদৃশ্যের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, আগামীদিনগুলোতে দুদেশের সম্পর্ক আরো জোরদার হবে। এর আগে রাষ্ট্রপতি জাদুঘরে আগমন করলে তাশখন্দে জাদুঘর কর্তৃপক্ষ সেখানে তাঁকে স্বাগত জানান।

president+taskhand+mbd-3

পরে রাষ্ট্রপতি উজবেকিস্তানের জাতীয় পোশাক ও সংস্কৃতি উপস্থাপনের জন্য আমির তেমুর জাদুঘরের প্রশংসা করে দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন। আবদুল হামিদ বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে দীর্ঘস্থায়ী সুসম্পর্ক কামনা করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 8 2026 555598 999

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ । মাসস ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ …

Leave a Reply

Your email address will not be published.