Home / উৎসব ও সংস্কৃতি / ঢাকায় আন্তর্জাতিক নাট্যোৎসব
KM+Khalid+mbd-2

ঢাকায় আন্তর্জাতিক নাট্যোৎসব

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
সংস্কৃতি প্রতিবেদন | ঢাকা | ১৯ জুন ২০১৯ | ০৫ আষাঢ় ১৪২৬

সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজন করেছে সাতদিনব্যাপী ‘আন্তর্জাতিক নাট্যোৎসব ২০১৯। আগামীকাল ২০ জুন বৃহস্পতিবার থেকে সাতদিনব্যাপী প্রথমবারের মতো ঢাকায় এ নাট্যোৎসব শুরু হবে। উৎসবে বাংলাদেশসহ ৭টি দেশ অংশ নিচ্ছে।

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি মঙ্গলবার এক সংবাদ সস্মেলনে এই তথ্য জানিয়ে বলেন, বাংলাদেশসহ এ উৎসবে আরও অংশ নিচ্ছে চীন, রাশিয়া, ফ্রান্স, ভারত, ভিয়েতনাম ও নেপাল। বাংলাদেশের দুটি দল এবং আমন্ত্রিত দেশগুলোর ৬টি দল এতে নাটক প্রদর্শনী করবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: আবু হেনা মোস্তফা কামাল, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সংস্কৃতি ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। উৎসব পরিচালক দেব প্রসাদ দেবনাথ উৎসবের অনুষ্ঠানমালা উপস্থাপন করেন।
প্রতিমন্ত্রী খালিদ বলেন, এই উৎসব আমাদের দেশের নাট্যকর্মী ও নাট্যনির্মাতাসহ সংশ্লিষ্টরা অংশ্রহণকারী বিভিন্ন দেশের দলের সাথে নিজেদের কাজের উন্নয়ন ও পরিচিতি লাভ করতে পারবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০ জুন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। নাট্যোৎসব উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: আবু হেনা মোস্তফা কামাল।

উদ্বোধনী দিনে সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশের ধৃতি নৃত্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মায়ার খেলা’ নাট্যগীতি পরিবেশন করবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.