মাস্টারি বিডি । বাঁধন খান
বিনোদন ডেস্ক । ২২ অক্টোবর ২০১৮ । ০৭ কার্তিক ১৪২৫
প্রিয়াঙ্কা চোপড়ার বিয়েতে বোন পরিণীতি চোপড়া পেতে যাচ্ছে ৩৭ কোটি রুপি! ভারতীয় রীতিতে বিয়ের আসরে শ্যালিকারা দুলাভাইয়ের জুতা চুরি করে, যা ফেরত পেতে বরকে গুনতে হয় মোটা অঙ্কের ‘জরিমানা’। এ নিয়ে অবশ্য অনেক আগে থেকেই পরিকল্পনা করে রেখেছেন পরিণীতি। তিনি বললেন, ‘কিছুদিন আগে নিকের সঙ্গে দেখা হয়েছিল। ওকে সাফ জানিয়ে দিয়েছি, আগেভাগেই সমঝোতা করে রাখো, আমার ৫০ লাখ ডলার চাই। (প্রায় ৩৭ কোটি রুপি)। নিক বলেছে— ঠিক আছে, আমি এক কোটি দেব।’

প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের তারিখ আর স্থান নিয়ে অনেক দিন ধরেই নানা জল্পনা চলছে। গণমাধ্যমগুলোর দাবি, ২ ডিসেম্বর যোধপুরে বিয়ে হবে। চাচাতো বোনের বিয়ে নিয়ে অন্যসব প্রশ্নের উত্তর দিলেও এ প্রশ্নের উত্তর হাসি দিয়ে এড়িয়ে গেছেন পরিণীতি।

প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাসের বিয়ে নিয়ে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। অপেক্ষায় যেন প্রিয়াঙ্কার চাচাতো বোন পরিণীতি চোপড়াও। কারণ এই বিয়েতে যে তাঁর মোটা অংকের আয় হবে!
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম