মাস্টারি বিডি ডটকম । শেখ নজরুল
ঢাকা । ০৫ ডিসেম্বর ২০১৬ । ২১ অগ্রহায়ণ ১৪২৩
বাংলাদেশ এখন আলোকিত। ক্রমেই বাড়ছে সেই আলোর উজ্জ্বলতা। দেশে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ১৫ হাজার মেগাওয়াট স্পর্শ করেছে। এ অর্জনকে ঘিরে উৎসব করতে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার পরিবর্তে অনুষ্ঠিত হবে হাতিরঝিলে। তারিখও পরিবর্তন হয়েছে। ৭ ডিসেম্বরের পরিবর্তে অনুষ্ঠিত হবে ৮ ডিসেম্বর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই আলোক উৎসবের উদ্বোধন করবেন।
সূত্রমতে, ২০১৩ সালের নভেম্বরে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১০ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যায়। ওই বছর ডিসেম্বরে উৎপাদন ক্ষমতা ছিল ১০ হাজার ২৪৫ মেগাওয়াট। গেল ৩ বছরে আরও প্রায় ৩ হাজার মেগাওয়াটের নতুন বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে এসেছে। এর মধ্যে ২০১৪ সালে উৎপাদনে আসে ৬৩৫ মেগাওয়াট। পরের বছর উৎপাদনে আসে ১ হাজার ৩৭৫ মেগাওয়াট। আর চলতি বছর এখন পর্যন্ত উৎপাদনে এসেছে ৯২৭ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র। এর বেশিরভ্গাই গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্র। গত ৩ বছরে ৭টি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে এসেছে। এগুলো হলো-হরিপুর-৪১২ মেগাওয়াট, ভোলা-২২২ মেগাওয়াট. আশুগঞ্জ-৩৬০ মেগাওয়াট, আশুগঞ্জ-২২৫ মেগাওয়াট, বিবিয়ানা-৩৩৫ মেগাওয়াট ও শাহজীবাজার-২২০ মেগাওয়াট। অন্য কেন্দ্রগুলো তেলচালিত ছোট আকারের বিদ্যুৎ কেন্দ্র।
এবার মূল উৎপাদনের সঙ্গে যোগ হচ্ছে শিল্প কারখানায় নিজস্ব উদ্যোগে স্থাপিত ক্যাপটিভ পাওয়ার।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম