Home / উদ্যোগ / শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন
muksudpur+sk+russel+stadioum+mbd

শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন

মাস্টারি বিডি ডটকম ।
গোপালগঞ্জ । ১৭ ফেব্রুয়ারি ২০১৮ । ০৫ ফাল্গুন ১৪২৪

গোপালগঞ্জ জেলায় মুকসুদপুরে আজ শনিবার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছে। সকালে মুকসুদপুর চন্ডিবর্দী ব্রিজ সংলগ্ন হাইওয়ের পাশে জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন হয়।

শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড আতিকুর রহমান মিয়া, সহ সভাপতি শাহ আকরাম হোসেন জাফর, আশরাফ আলী আশু মিয়া, সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন শাহীন, মুকসুদপুর থানার ওসি কামাল পাশা, সমাজসেবক কাবির মিয়া প্রমুখ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

25 9 26 1

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ । মাসস  প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের রাজনৈতিক …

Leave a Reply

Your email address will not be published.