Home / ফটো গ্যালারি / সাংবাদিকতায় অবদান রাখায় ৫ জনকে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক দেয়া হচ্ছে
bangladesh+presscouncil+awerd+mbd

সাংবাদিকতায় অবদান রাখায় ৫ জনকে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক দেয়া হচ্ছে

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১৭ ফেব্রুয়ারি ২০১৮ । ০৫ ফাল্গুন ১৪২৪

সাংবাদিকতায় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় প্রথমবারের মত দৈনিক সংবাদসহ ৫ জনকে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক-২০১৮ প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই পদক প্রদানের ঘোষণা দেয়া হয়েছে।

পদকপ্রাপ্তদের মধ্যে আজীবন সম্মাননা পেয়েছেন মহান একুশে ফেব্রুয়ারি গানের রচয়িতা প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী, প্রাতিষ্ঠানিক সম্মাননা পেয়েছে দৈনিক সংবাদ, উন্নয়ন সাংবাকিতায় দৈনিক জনকন্ঠের সিনিয়র রিপোর্টার রাজন ভট্টাচার্য, গ্রামীণ সাংবাদিকতায় দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি রাজীব নূর, নারী সাংবাদিকতায় দৈনিক বরিশাল সময়ের চীফ রিপোর্টার মর্জিনা বেগম এবং আলোকচিত্র সাংবাদিকতায় দৈনিক আমাদের সময়ের নিজস্ব ফটোসাংবাদিক আল-আমিন লিয়ন।

আগামীকাল রোববার ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক প্রদান করবেন। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

5 3 26 9

বেগম খালেদা জিয়াসহ স্বাধীনতা পুরস্কার ২০২৬ পাচ্ছেন ২০ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বছর ২০ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান  স্বাধীনতা …

Leave a Reply

Your email address will not be published.