Home / উদ্যোগ / রোববার পর্যন্ত হজ ভিসা আবেদনের সময় বৃদ্ধি
haj+2017+mbd

রোববার পর্যন্ত হজ ভিসা আবেদনের সময় বৃদ্ধি

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৯ আগস্ট ২০১৭ । ০৪ ভাদ্র ১৪২৪

সৌদি দূতাবাস রোববার পর্যন্ত বাংলাদেশী হজযাত্রীদের ভিসার আবেদন গ্রহণের সময় বৃদ্ধি করেছে।

হজ ক্যাম্পের পরিচালক সাইফুল ইসলাম শুক্রবার সংবাদমাধ্যমকে বলেন, ‘সৌদি দূতাবাস রোববার পর্যন্ত আমাদের ভিসা গ্রহণের সময় বৃদ্ধি করেছে’।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) ছিল ভিসা আবেদন জমা দেয়ার শেষ দিন। কিন্তু ওই শেষ সময় পর্যন্ত ৫ হাজার হজযাত্রীর ভিসার আবেদন করা হয়নি।

সাইফুল ইসলাম বলেন, ‘গতকাল আমরা অনেক আবেদন পেয়েছি। আজ অধিকাংশ আবেদন জমা দেয়া সম্ভব হবে’।

তিনি বলেন, এর আগে ধর্ম মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি কর্তৃপক্ষের কাছে সোমবার পর্যন্ত ভিসার আবেদনের সময়সীমা বৃদ্ধির অনুরোধ জানায়। এ পর্যন্ত মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রীর মধ্যে ১ লাখ ২২ হাজার ৯৭৩ জন ভিসা পেয়েছেন। এরমধ্যে ৭৩ হাজার ৪৫ জন সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
বিমান বাংলাদেশ ২৬ আগস্ট এবং সৌদি এয়ারলাইন্স ২৭ আগস্ট পর্যন্ত হজ ফ্লাইট পরিচালনা করবে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.