Home / বিনোদন / নাটক / মেহজাবিন মানেই নতুন চমক!
mehjabin+mbd-7

মেহজাবিন মানেই নতুন চমক!

mehjabin+mbd-6

মাস্টারি বিডি | বাঁধন খান
বিনোদন ডেস্ক | ঢাকা | ১৫ জুন ২০১৯ | ০১ আষাঢ় ১৪২৬

লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা থেকে বের হয়ে আসার পর গত কয়েক বছর ধরেই ছোট পর্দায় নিয়মিত অভিনয় করছেন। গত দুই বছরে প্রচুর কাজ করেছেন। আর তার কাজ মানেই ব্যতিক্রম কিছু। প্রতিটি অভিনয়েই শিল্পের ছোঁয়া- নতুনত্বের ছোঁয়া রেখে যাওয়া অভিনেত্রী মেহজাবিন। মেহজাবিন চৌধুরী। নিজেকে পরিণত করেছেন দায়ীত্বশীল একজন অভিনেত্রী হিসেবে। প্রতিনিয়তই তিনি যেন নিজেকে নিজে ছাড়িয়ে যাচ্ছেন। তার অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়ে নির্মাতারা ব্যতিক্রমী ও ভিন্নধর্মী চরিত্রে তাকে নিচ্ছেন। এ সময়ে পরিচালকরা মেহজাবিনকে আরো নীরিক্ষাধর্মী আরো মনোস্তাত্ত্বিক চরিত্রের জন্য ভাবছেন মেহজাবিনকেই।
আরেকটি ব্যাপার, বিশেষ কোনো দিবস উৎসব এবং পার্বন মানেই মেহজাবিনের নাটক।

mehjabin+mbd-8

আফরান নিশো, অপূর্ব, তৌসিফ, জোভানদের মতো অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে ব্যাপক সফলতাও পাচ্ছেন মেহজাবিন। দর্শককুলও তাকে গ্রহণ করছেন সাদরে। এর প্রমাণ পাওয়া গেছে এবারের ঈদেও। নিজের অভিনয়ের ম্যাজিক এই ঈদেও দর্শকদের মাঝে ছড়িয়েছেন তিনি। ঈদে এবার উল্লেখযোগ্য সংখ্যক নাটকে অভিনয় করেছেন মেহজাবিন। এর মধ্যে সাজ্জাদ সুমনের ‘ভাইয়া’ নাটকটিতে এই প্রথম আফরান নিশোর বোনের চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন।

mehjabin+mbd-2

গ্রামে ইভটিজিংয়ের শিকার এক তরুণীর ভূমিকায় অনবদ্য অভিনয় করেছেন তিনি। অন্যদিকে মহিদুল মহিম’র ‘মনবদল’ নাটকে মেহজাবিনকে দেখা গেছে সব সময় পান চিবুতে থাকা এক স্ত্রীর ভূমিকায়। বি ইউ শুভর পরিচালনায় অপূর্বর বিপরীতে ‘মেঘের বাড়ি যাবো’ নাটকে অভিনয় করেছেন মেহজাবিন। এখানে তাকে আবিষ্কার করা গেছে অফিসগামী এক কালো মেয়ের ভূমিকায়, যে কিনা জীবন যুদ্ধে কখনো পিছিয়ে পড়ে না। আর কাজল আরেফিন অমি পরিচালিত ‘টম এন্ড জেরি-২’ নাটকে দেখা গেছে আফরান নিশোর সঙ্গে সব সময় তর্ক-বিতর্ক-ঝগড়ায় মেতে থাকা এক গায়িকার ভূমিকায়। এর বাইরে মিজানুর রহমান আরিয়ানের ‘২২শে এপ্রিল’, ‘শেষটা সুন্দর’ ও ‘প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা’, নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘পারফেক্ট হাজবেন্ড’, ইমরুল রাফাতের ‘আমার বউ’ ও ‘বিয়াইনসাব’, মাহমুদুর রহমান হিমির ‘টেস্ট রিপোর্ট’, কাজল আরেফিন অমির ‘মুঠোফোন’সহ বেশ কিছু নাটকে মেহজাবিন নিজের অনবদ্য অভিনয়ের মাধ্যমে প্রশংসিত হয়েছেন।

mehjabin+mbd-5

এরইমধ্যে মেহজাবিন ব্যস্ত হয়ে পড়েছেন কোরবানি ঈদের নাটকের কাজ নিয়ে। টানা শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। হাতে আছে প্রচুর নাটকের স্ক্রিপ্ট। তবে এখান থেকে বুঝে শুনে পছন্দসই নাটকগুলোতেই কেবল অভিনয় করবেন বলে জানিয়েছেন ভার্সেটাইল এই অভিনেত্রী। মেহজাবিন বলেন, নাটকের গল্প ও চরিত্র আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। দর্শকদের আরো ভালো ভালো নাটক উপহার দিতে চাই।

mehjabin+mbd-3

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.