Home / উদ্যোগ / মুক্তবাক’র ‘স্বপ্ন ঘুড়ি দিলাম ছাড়ি’
muktabak+prog+mbd-3

মুক্তবাক’র ‘স্বপ্ন ঘুড়ি দিলাম ছাড়ি’

muktabak+prog+mbd

মাস্টারি বিডি । শারমিন সোমা
সংস্কৃতি প্রতিবেদন । ঢাকা । ১০ এপ্রিল ২০১৯ । ২৭ চৈত্র ১৪২৫

মুক্তবাকের নিয়মিত অনুষ্ঠান ‘স্বপ্ন ঘুড়ি দিলাম ছাড়ি’র দ্বাদশ নিবেদন ডালি অনুষ্ঠিত হলো।
মঙ্গলবার সন্ধ্যায় গণগ্রন্থ কেন্দ্রের ভিআইপি সেমিনার কক্ষে অনুষ্ঠিত এবারের আয়োজনে ‘নব হরিতের গান’ পর্বে আবৃত্তি পরিবেশন করেন মুক্তবাকের আবৃত্তিকর্মী রুবিনা শাহনাজ রূপা, রহমত আরা লিপি, অদিতি অমৃতারাজ, ইরাম মাহফুজা, সাদিয়া আফরিন তন্বী, জান্নাতুল ফেরদৌস রোজা, ফজিলাতুন্নেসা তর্পি, আলমগীর হোসেন উজ্জ্বল, সাহিদা মীর এবং অমিয়া অমানিতা।

muktabak+prog+mbd-4

‘আলো সাগরের গান’ পর্বে একক আবৃত্তি পরিবেশন করেন আমন্ত্রিত আবৃত্তিশিল্পী মাহমুদা আখতার। তাঁর সঙ্গে দুটি ছড়ার পরিবেশনায় কণ্ঠ দান করে ক্ষুদে আবৃত্তিশিল্পী রিমঝিম।

‘অনু সূর্যের গান’ পর্বে আবৃত্তির নানা বিষয়ে কথা বলেন আবৃত্তিশিল্পী হাসান আরিফ। এ পর্বে আবৃত্তিশিল্পী ইকবাল খোরশেদ সূত্রধরের ভূমিকা পালন করেন। আলাপচারিতার এক পর্যায়ে সূত্রধর এবং শ্রোতৃমণ্ডলীর অনুরোধে হাসান আরিফ একটি কবিতা আবৃত্তি করে সবাইকে মুগ্ধ করেন। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও ধ্রুপদি এ অনুষ্ঠানটি ছিলো প্রাণোচ্ছলতাপূর্ণ।

muktabak+prog+mbd-2

আমন্ত্রিত আবৃত্তিশিল্পীকে আবৃত্তি পরিবেশনের পূর্বেই ফুল ও সম্মানি দেওয়ার ব্যাপারটি ছিলো বেশ প্রেরণাদায়ী।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …

Leave a Reply

Your email address will not be published.