Home / ফটো গ্যালারি / ‘মিশন এক্সট্রিম’ মুক্তির আগেই নায়িকা এক্সট্রিমে!
miss+bd+mbd-4

‘মিশন এক্সট্রিম’ মুক্তির আগেই নায়িকা এক্সট্রিমে!

মাস্টারি বিডি | শাহানা তৃণা
বিনোদন ডেস্ক | ঢাকা | ০৪ জুলাই ২০১৯ | ২০ আষাঢ় ১৪২৬

মিস বাংলাদেশ বিজয়ী জান্নাতুল ফেরদৌস ঐশী। এরইমধ্যে তিনি মডেল ও অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তিনি এখন  ‘মিশন এক্সট্রিম’ ছবির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন । তার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। দর্শকরা এ জুটিকে খুব ভালোভাবেই গ্রহণ করবে বলে নির্মাতা প্রতিষ্ঠানের বিশ্বাস। ছবিটিতে ঐশী ও আরিফিন শুভ ছাড়াও আরো অভিনয় করেছেন- মনোজ প্রামাণিক, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত প্রমুখ।

miss+bd+mbd-3

‘মিশন এক্সট্রিম’ছবিটি পরিচালনা করছেন সানী সানোয়ার এবং ফয়সাল আহমেদ। এ ছবির কাজ শেষ পর্যায়ে। তবে অভিনীত প্রথম এ ছবি মুক্তির আগেই নতুন বেশ কয়েকটি ছবির প্রস্তাব পেয়েছেন তিনি। তার মানে, মিস বাংলাদেশ  জান্নাতুল ফেরদৌস ঐশী তার  ‘মিশন এক্সট্রিম’ ছবিটি মুক্তির আগেই ‘এক্সট্রিম’!

miss+bd+mbd

প্রসঙ্গক্রমে জান্নাতুল ফেরদৌস ঐশী বলেন, ‘মিশন এক্সট্রিম’ ছবির শুটিং শেষ পর্যায়ে।এরইমধ্যে  অনেক নতুন কাজের প্রস্তাব এসেছে। সেগুলোর গল্প পড়েছি। গল্পও পছন্দ হয়েছে। তবে এখনো চূড়ান্ত হয়নি। বেশ কয়েকজন ভালো নির্মাতার কাছ থেকেই নতুন ছবির প্রস্তাব পেয়েছি। তাই নিজেকে ধন্য মনে করছি। সবকিছু মিলে গেলে অবশ্যই শিগগিরই জানাবো নতুন কাজের খবর।

miss+bd+mbd-2

উল্লেখ্য, সম্প্রতি দর্শকপ্রিয় নির্মাতা আদনান আল রাজীবের নির্দেশনায় বার্জারের একটি বিজ্ঞাপনচিত্রে এই সুন্দরী পারফর্ম করেছেন। তার সঙ্গে কো-মডেল হিসেবে কাজ করেছেন  মনির খান শিমুল ও চৈতী। এ কাজটি করে বেশ প্রশংসা পান মিস বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী।

 

 

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.