Home / চিত্র-বিচিত্র / মধ্যরাতে বাংলাদেশের মাটি স্পর্শ করবে ‘সোফিয়া’র রোবটিক পা…
sofia+robot+mbd-2

মধ্যরাতে বাংলাদেশের মাটি স্পর্শ করবে ‘সোফিয়া’র রোবটিক পা…

sofia+robot+mbd-5

মাস্টারি বিডি ডটকম । সৈয়দ মাহবুব আহসান
ঢাকা । ২৮ নভেম্বর ২০১৭ । ১৪ অগ্রহায়ণ ১৪২৪

‘সোফিয়া’ আসছে আগামী ৫ ডিসেম্বর। সে আসবে রাত ১২ টায়। মধ্যরাতে বাংলাদেশের মাটি স্পর্শ করবে তার রোবটিক পা ।

‘হ্যান্সন রোবোটিক্স’ নামে হংকংয়ের একটি কোম্পানির তৈরি করা একটি নারী রোবট ‘সোফিয়া’। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বিবিসিকে এ তথ্য জানিয়েছেন।

sofia+robot+mbd-4

আগামী ৫ ডিসেম্বর রাত ১২ টায় বাংলাদেশে পৌঁছার কথা রয়েছে সোফিয়ার। পরদিন ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হবে রোবটটি। ‘সোফিয়া’ ইংরেজিতে কথা বলে।

জুনায়েদ আহমেদ পলক বলেন, ৬ ডিসেম্বর ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য দেশের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সম্মেলন ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী দিনে উপস্থিত থাকবে সোফিয়া। সঙ্গে থাকবেন তার নির্মাতা ড. ডেভিড হ্যানসন।

sofia+robot+mbd-3

প্রতিমন্ত্রী আরও বলেন, সোফিয়াকে নিয়ে আমাদের দু’টি সেশন থাকবে। প্রথম সেশনে আমাদের পলিসি মেকার ও সাংবাদিকদের সঙ্গে তার একটা ইন্টার্যা কশনের ব্যবস্থা করা হবে। দ্বিতীয় সেশনে আমাদের তরুণ অ্যাপ ডেভেলপার, গেম ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার ও উদ্ভাবকদের সঙ্গে আলাপ হবে। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ড. ডেভিড হ্যানসন।

এর আগে ‘সোফিয়া’কে সৌদি আরবের নাগরিকত্ব দেওয়ার হলে সেখানে তীব্র বিতর্ক শুরু হয়। এই রোবট একজন সৌদি নারীর চেয়েও বেশি অধিকার ভোগ করছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে থাকে।

sofia+robot+mbd

রিয়াদে গত অক্টোবর মাসে এক অনুষ্ঠানে রোবটটি প্রদর্শন করা হয়েছিল। প্রদর্শনীতে উপস্থিত শত শত প্রতিনিধি রোবটটি দেখে এতোটাই মুগ্ধ হন যে সেদিনই এটিকে সৌদি নাগরিকত্ব দেওয়া হয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ‘সোফিয়া’র ছবি শেয়ার হতে থাকে। বিবিসি

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.