Home / সাহিত্য / কবিতা / শেখ নজরুলের ০৩টি সাম্প্রতিক কবিতা
24257318_10215143972419040_634874803_n copy

শেখ নজরুলের ০৩টি সাম্প্রতিক কবিতা

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ২৯ নভেম্বর ২০১৭ । ১৫ অগ্রহায়ণ ১৪২৪

20140127_225749 copy

মনে পড়ার কারণ

ভালো আছি
তার মানে এই নয়-
দুঃখ নেই।
তুমি আমার কেউ নও
তার মানে-কি, কষ্ট?

মনে পড়ে না
তার মানে এই নয়-
ভুলে গেছি
ভুলে থাকার প্রয়োজনেই
মনে পড়ে বেশি!

20793166_10214179286582497_660785743_n copy

তারপর, যা হবার হয়েছে

তোমার রূপের প্রশংসা করে ভুল করেছি
এর পর তুমি আর নিজের যত্ন নাওনি
তারপর, যা হবার হয়েছে-

বেলুনে ফুঁ দিলে যেমন ফেটে যায়
বৃষ্টি দিয়ে নাম লিখলে যেমন মুছে যায়
উপুড় হয়ে ঘুমোলে
যেমন খোলা নাভিতে ভাঁজ পড়ে

বন্ধ ঘরেও পোশাক বদলানোর সময়
যেমন মনে হয় কে যেনো দেখছে!
তারপর, যা হবার হয়েছে!

তুমি আর আঙুল কামড়ে
চোখে চোখ রেখে হাসতে পারোনি
মিথ্যে কথাটা বলার জন্য প্রস্তুতি নিয়ে
সত্য হবার ভয়ে বলতেই পারোনি!

তোমার সুন্দর, রাষ্ট্রের কানে দিয়ে ভুল করেছি
এর পর থেকে তুমি গণতন্ত্র শিখে ফেলোছো
তারপর, যা হবার হয়েছে
তোমার বুকের মাপ আশংকাজনক বেড়ে গেছে
তোমার ঠোঁটে লিপিস্টিকের বদলে ব্যান্ডেজ
তারপর যা হবার হয়েছে-

তোমার গোপন নাম ধরে ডাকলে
সাড়া দেয় আরেকজন!

K MATHAI

চোখ বদল

যে তুমি আমার মগজে-
আমার দেহে পরাধীন
সেই তুমি আমার অস্থি-মজ্জায়
বাজাও দুঃখের ভায়োলিন

এমন কি হবে না কখনও
তুমি ঘুমোবে আমার চোখে
এমন হলে কি এমন হয়!
তোমার ভোর হবে, আমার আলোকে।

যে তুমি আমার পায়ে হাঁটো
আমার হৃৎপিণ্ডে বাঁচো
সেই তোমাকে জানি না কেনো –
কোথায় কেমন বিরহে আছো!

এমন কি হবে না কখনও
তুমি জল পান করো আমার তৃষ্ণায়
এমন হলে কি এমন হয়!
আমার ঘর, তোমার বাড়ি যায়!

যে তুমি ভালোবাসবে না কখনও
এক জীবনে সে সম্ভবও নয়!
ভালোবাসতেই হবে, তারও বা কি মানে!
এমন না হলে, কি এমন হয়!

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …

Leave a Reply

Your email address will not be published.