ঢাকা, সোমবার ০৯ জুন ২০২৫ মাসস
সোশ্যাল মিডিয়ায় দর্শকের মন্তব্যের বেশিরভাগই ছিল মোশাররফ করিমকে ঘিরে। কেউ কেউ বলছিলেন, ‘সিরিজ জুড়ে ছিল মোশাররফ করিমের জাদুকরী অভিনয়।
ঈদের আনন্দ বাড়িয়ে দিতে নানা হাস্যরসাত্মক কাণ্ড কারখানা নিয়ে ‘বোহেমিয়ান ঘোড়া’র আব্বাস হয়ে হাজির হয়েছেন মোশাররফ করিম। যিনি কি না প্রতিটি শহরেই একটি করে বিয়ে করেন।
সিরিজটি মুক্তির পর অন্তর্জালে প্রশংসা কুড়াচ্ছে। বিশেষ করে মোশাররফ করিমের অভিনয়, সেইসঙ্গে পরিচালকের নির্মাণ মুন্সিয়ানা।
‘বোহেমিয়ান ঘোড়া’ শুধু একাধিক বিয়ের হাস্যরসাত্মক গল্প নয়। এটি বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের এক প্রতিচ্ছবি—যেখানে প্রত্যন্ত গ্রামেও আধুনিকতার ছোঁয়া লেগেছে, আর মানুষ দ্বন্দ্বে ভরা জীবনের পথ খুঁজে নেয় হাসি, দৃঢ়তা ও এক গভীর সামাজিক সংবেদনশীলতা দিয়ে।-যোগ করেন নির্মাতা।
তিনি আরো বলেন, আমি তো সবসময়ই চেষ্টা করেছি ভিন্ন ভিন্ন কিছু করার, আমার প্রতি প্রজেক্টই একটা আরেকটার চেয়ে আলাদা। এটা একটু ফান, মাস্তি; বিনোদন দেওয়ার চেষ্টা করেছি। দর্শক বিনোদন পাচ্ছে।
‘বোহেমিয়ান ঘোড়া’ শুধু একাধিক বিয়ের হাস্যরসাত্মক গল্প নয়। এটি বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের এক প্রতিচ্ছবি—যেখানে প্রত্যন্ত গ্রামেও আধুনিকতার ছোঁয়া লেগেছে, আর মানুষ দ্বন্দ্বে ভরা জীবনের পথ খুঁজে নেয় হাসি, দৃঢ়তা ও এক গভীর সামাজিক সংবেদনশীলতা দিয়ে।-যোগ করেন নির্মাতা।
হাফ স্টপ ডাউনের কর্ণধার মাহজাবিন রেজা চৌধুরী ও মো: আসাদ্দুজামান সকাল প্রযোজিত ৭ পর্বের এই সিরিজে আব্বাস চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার ৮ স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, তানজিকা আমিন, মৌসুমি হামিদ, সাদিয়া আয়মান, ফারহানা হামিদ, রোবিনা রেজা জুঁই এবং নতুন দুই মুখ আসমা উল হুসনা বৃষ্টি ও সারাহ জেবিন অদিতি।
এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, অশোক বেপারি, পঙ্কজ মজুমদার, সুমন পাটোয়ারি, সায়্যেদা প্রমুখ।
সূত্র : কালের কণ্ঠ
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম