Home / অর্থনীতি / বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম ঢাকায় আসছেন
kimeonworldbankmbd

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম ঢাকায় আসছেন

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৬ অক্টোবর ২০১৬ । ০১ কার্তিক ১৪২৩

রোববার ঢাকায় আসছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম ।

বাংলাদেশ সাফল্যের সঙ্গে নিম্ন-মধ্য আয়ের দেশে পরিণত হওয়ায় তার অগ্রগতি সরাসরি দেখার জন্য তিনি ঢাকায় আসছেন।

কিম তার দুই দিনের সফরে দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষে একটি পাবলিক অনুষ্ঠানে যোগ দেবেন।

গত দুই দশকে ২ কোটিরও বেশি মানুষের দারিদ্র্য নিরসন, অর্থনৈতিক ভিত্তি দৃঢ় হওয়া, দরিদ্র মানুষের সঙ্গে উদ্ভাবনমূলক কাজ, বেসরকারি খাতে কর্মসংস্থান, মানব সম্পদ উন্নয়ন বিনিয়োগ ও কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের অর্জনকে তিনি এই অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করতে চান।

কিমের বক্তব্য উদ্ধৃত করে বিশ্বব্যাংক এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশ দারিদ্র্য নিরসনে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। এ ব্যাপারে বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে শিক্ষা নিচ্ছে।
বিশ্বব্যাংকের সর্ব্বোচ্চ কর্মকর্তার বাংলাদেশ সফরের প্রাক্কালে প্রদত্ত এই বিবৃতিতে বলা হয়, সুশাসন শক্তিশালীকরণ ও বিনিয়োগ পরিবেশের উন্নয়নের মাধ্যমে বিশ্বব্যাংক গ্রুপ বাংলাদেশের সঙ্গে প্রাইভেট সেক্টরে কিভাবে আরো কাজ করবে সে ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন বিশ্বব্যাংক গ্রুপ প্রেসিডেন্ট।

কিম তার সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করবেন।

তিনি উচ্চপদস্ত কর্মকর্তাদের সঙ্গে দেশের উন্নয়নে ও অগ্রগতিতে বিশ্বব্যাংক কিভাবে আরো সম্পৃক্ত হতে পারে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করবেন বলে জানা গেছে।

এ ছাড়া তিনি সুশীল সমাজের প্রতিনিধি ও প্রাইভেট সেক্টরের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন।

জিম ইয়ং কিম বিশ্বব্যাংকের সহযোগিতায় পরিচালিত কিছু প্রকল্পও পরিদর্শন করবেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.