Home / আন্তর্জাতিক / প্রধানমন্ত্রী ব্রিকস-বিমসটেক সম্মেলনে যোগ দিতে ভারত রওনা হয়েছেন
pmmbd

প্রধানমন্ত্রী ব্রিকস-বিমসটেক সম্মেলনে যোগ দিতে ভারত রওনা হয়েছেন

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৬ অক্টোবর ২০১৬ । ০১ কার্তিক ১৪২৩

রোববার সকাল ৮ টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে গোয়ার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ব্রিকস-বিমসটেক আউটরিচ সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রী ভারত যাচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।

ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে ছোট রাজ্য গোয়ায় দুই দিনের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন।

মন্ত্রিসভার কয়েকজন সদস‌্য এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

গোয়ায় পৌঁছে স্থানীয় সময় বেলা ১ টায় বিমসটেকভুক্ত দেশগুলোর নেতাদের সম্মানে রাজ‌্যের মুখ‌্যমন্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

ব্রিকস-বিমসটেক নেতাদের আউটরিচ সামিটের আগে বিকাল ৩ টা ৪৫ মিনিটে বিমসটেক নেতাদের রিট্রেটে অংশ নেবেন তিনি। আর রাত ৯ টায় ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকের সময় নির্ধারিত রয়েছে।

শনিবার গোয়ায় শুরু হওয়া অষ্টম ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন এই জোটের সদস‌্য দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল টেমের, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিসমটেকভুক্ত দেশগুলোর মধ‌্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি, মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন ও মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রী অং সান সু চি আউটরিচ সামিটে অংশ নিচ্ছেন।

সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.