Home / আন্তর্জাতিক / বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর শেষকৃত্য ৪ ডিসেম্বর
fidelcastrombd

বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর শেষকৃত্য ৪ ডিসেম্বর

মাস্টারি বিডি ডটকম
আন্তর্জাতিক । ২৭ নভেম্বর ২০১৬ । ১৩ অগ্রহায়ণ ১৪২৩

কিউবা দেশটির বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে শনিবার নয় দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। ঘোষণার সময় বলা হয়েছে, আগামী ৪ ডিসেম্বর কিউবার সান্তিয়াগোতে এক অনুষ্ঠানের মাধ্যমে তার দেহভস্ম সমাহিত করা হবে।

রাষ্ট্রের নির্বাহীর এক বিবৃতিতে বলা হয়, ২৬ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় কর্মকাণ্ড এবং প্রদর্শনী বন্ধ থাকবে, সরকারি ভবনসমূহ ও সামরিক স্থাপনাগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সংবাদ বাসস-এর।

বিবৃতিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানের মধ্যদিয়ে চার দিনব্যাপী শবযাত্রা শেষে কাস্ত্রোর দেহভস্ম দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ঐতিহাসিক নগরী সান্তিয়াগোতে সমাহিত করা হবে।

প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো এর আগে তার বড় ভাই ফিদেলের মরদেহ শনিবার সকালে দাহ করার কথা বলেছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.