Home / বিনোদন / নাটক / বিজয় দিবসের বিশেষ নাটক ‘অপেক্ষা’
opeksha+drama+mbd

বিজয় দিবসের বিশেষ নাটক ‘অপেক্ষা’

মাস্টারি বিডি । বাঁধন খান
বিনোদন ডেস্ক । ০৬ নভেম্বর ২০১৮ । ২২ কার্তিক ১৪২৫

নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। নির্মাতা চয়নিকা চৌধুরী। নাটকটিতে অভিনয় করেছেন, সুবর্ণা মুস্তাফা, আনিসুর রহমান মিলন, দীপা খন্দকার, কাজল সুবর্ণ ও আযম খান।

opeksha+drama+mbd-2

নাটকের গল্প এরকম, মিলন চাকরি করেন একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে। একদিন তিনি দেখেন, তার বস্ খুব চিন্তিত। কথাপ্রসঙ্গে জানতে পারেন, বসের মেয়ে একটা সমস্যার মধ্যে আছে। সেই সমস্যার সমাধান খুঁজতে গিয়ে তারা জড়িয়ে পড়েন ৭১’এর মুক্তিযুদ্ধে স্বজনহারা একটি পরিবারের দুঃখ কষ্ট আনন্দ আর এক জীবনের অপেক্ষার সাথে।

নাটক প্রসঙ্গে নাট্যকার শফিকুর রহমান শান্তনু বলেন, ‘গল্পটি শহীদ এক মুক্তিযোদ্ধার স্ত্রীর জীবন সংগ্রাম ও অপেক্ষার গল্প। যা দেখে আমরা একইসাথে আবেগতাড়িত ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় নতুনভাবে উজ্জীবিত হবো।’

নাটকটি বিজয় দিবস উপলক্ষে টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 7 2026 0222222

বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা

সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বর্ষণ …

Leave a Reply

Your email address will not be published.