Home / উদ্যোগ / বাংলা একাডেমি চত্বরে পৌষ মেলা
pitha+mbd

বাংলা একাডেমি চত্বরে পৌষ মেলা

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ২১ ডিসেম্বর ২০১৭ । ০৭ পৌষ ১৪২৪

বাংলা একাডেমি চত্বরে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী পৌষ মেলা।
পৌষ মেলা উদযাপন পরিষদ এ মেলার আয়োজক। আর সহযোগিতায় রয়েছে বাংলা একাডেমি। এ মেলা চলবে আগামী রোববার পর্যন্ত।

আয়োজক পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় জানান, পৌষমেলা উপলক্ষে একাডেমির নজরুল মঞ্চে প্রতিদিন সকাল ৮ টা থেকে ১০ টা এবং বিকেল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত বাঙালি সংস্কৃতির নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এছাড়া প্রাঙ্গণজুড়ে ৫০ থেকে ৬০টি স্টল থাকবে। সেখানে রকমারী পিঠা ও দেশীয় কারুপণ্যের সমাহার ঘটবে।

Winter+poush+mela+mbd
তিনি বলেন, আগামীকাল শুক্রবার সকালে উদ্বোধন পর্বে প্রধান অতিথি থাকবেন বরেণ্য সাংবাদিক ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক কামাল লোহানী। বরাবরের মতো এবারও আইল্যা জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ। আলোচক থাকবেন- বাংলা একাডেমির পরিচালক শাহিদা বেগম, নাট্যব্যক্তিত্ব ঝুনা চৌধুরী ও উৎসবের পৃষ্ঠাপোষক হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের জনসংযোগ বিভাগের পরিচালক কাজী মনসুরুল হক।

Winter+poush+mela+mbd-2

উৎসবের ঘোষণা পাঠ করবেন- পৌষমেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। অনুষ্ঠানটি সঞ্চালন করবেন অনুষ্ঠান উপ-কমিটির আহ্বায়ক মানজার চৌধুরী সুইট।
বিশ্বজিৎ রায় আরো জানান, এবারের পৌষমেলার প্রথম দু’দিন শুক্র ও শনিবার সকালের অনুষ্ঠানটি যথাক্রমে দেশ টিভি ও এটিএন বাংলা সরাসরি সম্প্রচার করবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.