Home / উদ্যোগ / শিল্পী উল্কা হোসেনের একক সঙ্গীত সন্ধ্যা
Ulka+Hossain+Singer+mbd-f

শিল্পী উল্কা হোসেনের একক সঙ্গীত সন্ধ্যা

উল্কা হোসেন ছোটবেলা থেকেই সঙ্গীত চর্চা করে আসছেন। বাংলাদেশ বেতার, বিটিভিসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে উল্কার একক ও যৌথ সঙ্গীতানুষ্ঠান প্রচারিত হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসেও চ্যানেলে গান করেছেন এ শিল্পী। পাশাপাশি দেশ ও দেশের বাইরে বিভিন্ন মঞ্চে গান গেয়ে দর্শক মাতিয়েছেন উল্কা হোসেন। বিভিন্ন টিভি শো’তে তার সরব উপস্থিতি চোখে পড়ে।…

মাস্টারি বিডি ডটকম । শান্তা ইসলাম
ঢাকা । ২২ ডিসেম্বর ২০১৭ । ০৮ পৌষ ১৪২৪

সঙ্গীতশিল্পী উল্কা হোসেনের একক সঙ্গীত সন্ধ্যা আজ শুক্রবার। দেশের একমাত্র নিয়মিত সঙ্গীত বিষয়ক পত্রিকা ‘সরগমের’ উদ্যোগে এ আয়োজনটি অনুষ্ঠিত হবে বিকেল ৫ টায়, জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায়।

অনুষ্ঠানে জনপ্রিয় সঙ্গীত শিল্পী উল্কা হোসেন নতুন, পুরোনো ও জনপ্রিয় গানগুলো গেয়ে শোনাবেন। নিজের গানের পাশাপাশি বিভিন্ন সময়ের জনপ্রিয় গানগুলোও গাইবেন এ সঙ্গীতশিল্পী।

Ulka+Hossain+Singer+mbd

উল্কা হোসেন ছোটবেলা থেকেই সঙ্গীত চর্চা করে আসছেন। বাংলাদেশ বেতার, বিটিভিসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে উল্কার একক ও যৌথ সঙ্গীতানুষ্ঠান প্রচারিত হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসেও চ্যানেলে গান করেছেন এ শিল্পী। পাশাপাশি দেশ ও দেশের বাইরে বিভিন্ন মঞ্চে গান গেয়ে দর্শক মাতিয়েছেন উল্কা হোসেন। বিভিন্ন টিভি শো’তে তার সরব উপস্থিতি চোখে পড়ে।

গানের পাশাপাশি তিনি মডেলিং করছেন দীর্ঘদিন ধরে। জনপ্রিয় কয়েকটি ব্র্যান্ডের মডেল হিসেবে ইতোমধ্যেই সুনাম কুড়িয়েছেন। নিয়মিত মডেল হিসেবে পত্রিকা ও টিভিতে তার বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে।

শুক্রবারের সঙ্গীত সন্ধ্যায় সরগমের পক্ষ থেকে সঙ্গীতপ্রেমীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। দর্শকদের অনুরোধের গানও এদিন উল্কা পরিবেশন করবেন বলে জানা যায়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 3 26 111

সংসদ সদস্যদের ব্যবহৃত হেডফোনের দাম কত?

ঢাকা, শুক্রবার ১৩ মার্চ ২০২৬ মাসস ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে ব্যবহৃত হেডফোনের মান নিয়ে সমালোচনা …

Leave a Reply

Your email address will not be published.