Home / উদ্যোগ / রবীন্দ্র সরোবরে শিল্পী শিমুল মুস্তাফার একক আবৃত্তি সন্ধ্যা
ফাইল ফটো
ফাইল ফটো

রবীন্দ্র সরোবরে শিল্পী শিমুল মুস্তাফার একক আবৃত্তি সন্ধ্যা

shimul+mustafa+art+mbd-6

মাস্টারি বিডি ডটকম । শান্তা ইসলাম
ঢাকা । ২১ ডিসেম্বর ২০১৭ । ০৭ পৌষ ১৪২৪

বিশিষ্ট আবৃত্তি শিল্পী শিমুল মুস্তাফার অস্টম একক আবৃত্তি সন্ধ্যা আগামীকাল শুক্রবার (২২ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিস্থ রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হবে।

অন্য বারের মতো এবারও অনুষ্ঠানের আয়োজন করেছে বৈকুন্ঠ আবৃত্তি একাডেমি।

shimul+mustafa+art+mbd-3

আগামীকাল শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় অনুষ্ঠান শুরু হবে।
অন্য বারের মতো এবারও শিল্পীর এই অনুষ্ঠানের শিরোনাম হচ্ছে ‘আপস করিনি কখনই আমি এই হলো ইতিহাস।’ এই স্লোগান নিয়েই গত সাতটি পরিবেশনা হয়েছিল। এবারও শিল্পী শিমুল মুস্তাফা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের ওপর ৭১টি কবিতা আবৃত্তি করবেন। এতে থাকবে বাংলা সাহিত্যের খ্যাতিমান ও বিশিস্ট কবিদের কবিতা।

বৈকুন্ঠ আবৃত্তি একাডেমির সমন্বয়কারী অলি আহমেদ পল্লব আজ বৃস্পতিবার সংবাদমাধ্যমকে জানান, মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। একাত্তরের এই ডিসেম্বরেই স্বাধীনতা আসে। এই চেতনার আলোকেই বৈকুন্ড আবৃত্তি একাডেমি ডিসেম্বর মাসকে অনুষ্ঠানটির জন্য নির্ধারণ করেছে।

shimul+mustafa+art+mbd-2

তিনি জানান, অনুষ্ঠানে ২৫টি কবিতা আবৃত্তির পর ‘সবকটা জানালা খুলে দাওনা’ গানের সঙ্গে ১৯৭১টি মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যদিয়ে স্মরণ করা হবে মহান মুক্তিযুদ্ধের অমর শহীদদের।

অনুষ্ঠানে শিল্পী উপস্থিত দর্শকদের অনুরোধের কবিতাও পরিবেশন করবেন। অনুষ্ঠানটি দর্শক স্রোতাদের জন্য উন্মুক্ত থাকবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 9 25 1

৮ বছরে শিক্ষিত বেকার বেড়ে দ্বিগুণ

ঢাকা, রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫ মাসস দেশে গত ৮ বছরে শিক্ষিত বেকারের সংখ্যা বেড়ে দিগুণ হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published.