Home / জাতীয় / বাংলাদেশ-সৌদি আরব বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বারোপ
bd+saudia+bussiness+mbd

বাংলাদেশ-সৌদি আরব বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বারোপ

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৫ সেপ্টেম্বর ২০১৭ । ৩১ ভাদ্র ১৪২৪

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন) সৌদি আরব এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন।

বৃহস্পতিবার নগরীর ফেডারেশন ভবনে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসির সঙ্গে বৈঠক করছিলেন তিনি। সংবাদ বাসস-এর।

এ সময় গোলাম মসি বলেন, তাঁর মেয়াদকালে তিনি বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন। রাষ্ট্রদূত এফবিসিসিআই নেতৃবৃন্দকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে এফবিসিসিআই পরিচালক তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু এবং মো. নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 2

কারাগারে ঈদ ১৬১ ভিআইপির

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস পবিত্র ঈদুল আজহায় এবার কারাগারে ঈদ উদযাপন করবেন ক্ষমতাচ্যুত আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.