Home / আন্তর্জাতিক / পোপ আসছেন : ডিএমপি’র নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা
dmp+logo+mbd

পোপ আসছেন : ডিএমপি’র নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ২৮ নভেম্বর ২০১৭ । ১৪ অগ্রহায়ণ ১৪২৪

খ্রিস্ট ধর্মের রোমান ক্যাথলিক শাখার প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস আগামী ৩০ নভেম্বর তিনদিনের সফরে বাংলাদেশে আসছেন।

পোপের আগমন উপলক্ষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে সবধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

ডিএমপি’র সদর দপ্তরে রবিবার নিরাপত্তা, আইন-শৃংখলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

Pope Francis

সভায় পুলিশ কমিশনার বলেন, পোপ ফ্রান্সিস বিশ্বের অন্যতম একজন সম্মানিত ব্যক্তি। জাতীয় স্বার্থে তাঁকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে। এজন্য সফরের সকল ভেন্যু, হোটেল ও বিমানবন্দরকেন্দ্রিক থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। গমনাগমনকালে পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছড়া স্ট্যান্ডবাই হিসেবে প্রস্তুত থাকবে সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।

তিনি বলেন, ধর্মগুরু পোপের আগমন সফল করতে আগত বিদেশি অতিথিদের জন্য নির্ধারিত হোটেল, সম্মেলনস্থলসহ প্রত্যেকটি ভেন্যু সুইপিংসহ সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হবে। আর্চওয়ে স্থাপন এবং পুরুষের পাশাপাশি মহিলা স্বেচ্ছাসেবক থাকবে। আবাসনস্থল ও যাতায়াত রাস্তা নিরাপত্তা ব্যবস্থা, রুফটপ ডিউটি, মোবাইল ডিউটি মোতায়েন থাকবে।

pope+mbd

সমন্বয় সভায় পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও সরকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণসহ বাংলাদেশে পোপের সফর উপলক্ষে গঠিত নিরাপত্তা ও স্বেচ্ছাসেবক বিষয়ক কমিটির আহ্বায়ক নির্মল রোজারিও এবং খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পোপ ফ্রান্সিস আনুষ্ঠানিকতা শেষে আগামী ২ ডিসেম্বর ফিরে যাবেন।

সৌজন্যে : কালের কণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.