Home / ফটো গ্যালারি / ‘নায়ক’ ও ‘দেবী’ নিয়ে বাপ্পি চৌধুরী যা বললেন…
bappy+mbd

‘নায়ক’ ও ‘দেবী’ নিয়ে বাপ্পি চৌধুরী যা বললেন…

nayak+mbd-3

মাস্টারি বিডি । বাঁধন খান
বিনোদন ডেস্ক । ১৮ অক্টোবর ২০১৮ । ০৩ কার্তিক ১৪২৫

ঊনিশ অক্টোবর দেশব্যাপী মুক্তি পাচ্ছে বাপ্পি চৌধুরী অভিনীত ছবি ‘নায়ক’। ‘নায়ক’ ও ‘দেবী’ ছবি নিয়ে নায়ক বাপ্পি চৌধুরী বললেন, ‘‘দেবী’ আর ‘নায়ক’ দুটি দুই ঘরানার ছবি।

nayak+mbd

বাংলাদেশে দুই প্রকার দর্শকই বিদ্যামান। প্রেক্ষাগৃহে আমার ‘নায়ক’ চলবে নায়কের মতো আর ‘দেবী’ চলবে দেবীর মতো।

nayak+mbd-4

আমি মনে করি নায়কের একটা বড়শ্রেণীর দর্শক রয়েছে। অন্য ছবির সঙ্গে নায়কের কোনো প্রতিযোগিতা হবে না। বাণিজ্যিক দিক থেকেও দুই ছবির তুলনা করা ঠিক হবে না। দুই ছবির ভিন্ন শ্রেণীর দর্শক। আর নায়ক দেবীর প্রতিযোগী নয়, বন্ধু।’’

nayak+mbd-2

‘নায়ক’ পরিচালনা করেছেন যুগল পরিচালক ইস্পাহানি আরিফ জাহান। দ্বিতীয়বারের মতো দেশের ৮০টিরও বেশি হলো মু্ক্তি পাচ্ছে ছবিটি। এর আগে ২৮ সেপ্টেম্বর ছবিটি মাত্র একটি হলে মুক্তি পায়।

Bappy+Odhora+mbd

পরে ১২ অক্টোবর দেশব্যাপী মহাসমারোহে মুক্তি দেয়ার ঘোষণা দিলেও ‘মেঘকন্যা’ ছবির প্রযোজকের মামলায় হাইকোর্টের নিষেধাজ্ঞায় সেটা সম্ভব হয়নি। অবশেষ ১৯ অক্টোবর মুক্তি পাচ্ছে ছবিটি। এতে বাপ্পির নায়িকা হিসেবে রয়েছেন নবাগত অধরা খান।

Adhora+mbd-5

‘নায়ক’ ছবিতে আরও অভিনয় করেছেন মৌসুমী, অমিত হাসান, আমান রেজা, নুসরাত জাহান পাপিয়া প্রমুখ।

Adhora+mbd-4

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.