Home / বিনোদন / নাটক / পূজার নাটক ‘দেবী’
Devi+puja+drama+mbd-4

পূজার নাটক ‘দেবী’

মাস্টারি বিডি । বাঁধন খান
ঢাকা । ১৮ অক্টোবর ২০১৮ । ০৩ কার্তিক ১৪২৫

শারদীয় দুর্গাপূজা’র নাটক ‘দেবী’। প্রীতি দত্ত’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন বিশ্বজিৎ দত্ত ও প্রীতি দত্ত। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ছোটপর্দার অভিনয়শিল্পী মেহজাবিন চৌধুরী।

দেবী প্রসঙ্গে মেহজাবিন বলেন, নাটকের গল্পটা আমার কাছে এক কথায় দারুণ লেগেছে। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।

নাটকের গল্প এরকম, পূজায় বাড়ির কাউকে না জানিয়ে দীর্ঘদিন পর আমেরিকা থেকে দেশে ফিরে জয়ন্ত। ছেলেকে পেয়ে তার বাবা-মার পূজার আমেজ বেড়ে যায়। তার জন্য পরিবার থেকে পাত্রী দেখা শুরু করেন বাবা-মা।

Devi+puja+drama+mbd

মাঝে এক সকালে জয়ন্তর সঙ্গে এক তরুণীর সাক্ষাত হয়। মেয়েটি ঠাকুরের আসনের সামনে স্নিগ্ধ সাজে পূজা করছেন আর গান গাইছেন। মেয়েটিকে ভালো লাগে জয়ন্তর। নানাভাবে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। এক সময় জানা গেল মেয়েটির নাম ‘দেবী’। দেবীকে ঘিরেই এগিয়েছে নাটকের গল্প।

মেহজাবিন ছাড়াও নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এস এন জনি, মানস বন্দ্যোপাধ্যায়, করভী মিজান।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার রাত ৯ টায় এটিএন বাংলায় প্রচার হবে একক নাটক ‘দেবী’।

সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.