Home / প্রধানমন্ত্রী / মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর রওজা জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী
PM+makka+mbd-2

মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর রওজা জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

মাস্টারি বিডি । বাঁধন খান
ঢাকা । ১৮ অক্টোবর ২০১৮ । ০৩ কার্তিক ১৪২৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রাতে মদীনার মসজিদে আল-নববীতে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর রওজা মুবারক জিয়ারত করেছেন। ৪দিনের এক সরকারি সফরে তিনি সৌদি আরবে রয়েছেন।
প্রধানমন্ত্রী ওই মসজিদে এশার নামাজ আদায় করেন এবং বাংলাদেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন।
এর আগে, তিনি সৌদি আরব এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে রিয়াদ থেকে পবিত্র মদিনা নগরীর প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দরে পৌঁছান।
প্রধানমন্ত্রী আজ দুপুরে সেখানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
প্রধানমন্ত্রী আজ রাতে এশার নামাজের পর মক্কায় পবিত্র ওমরাহ পালন করবেন।
তিনি আগামীকাল দেশের উদ্দেশে জেদ্দা ত্যাগ করবেন।
সৌদি বাদশাহ এবং দুটি পবিত্র মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে প্রধানমন্ত্রী সৌদি আরবে চারদিনের এক সরকারি সফরে মঙ্গলবার রিয়াদে পৌঁছান।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

3 5 26 2222

ডিসিদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা, রবিবার ০৩ মে ২০২৬ মাসস ডিসি সম্মেলনে জেলা প্রশাসকদের জন্য একগুচ্ছ সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published.