মাস্টারি বিডি | শান্তা ইসলাম
সঙ্গীত | ১২ ফেব্রুয়ারি ২০২২ | ২৯ মাঘ ১৪২৮

তোর কথা শোনার জন্য/ তোর মন বোনার জন্য/ তোকে ছোঁবো বলে/ তোর হবো বলে/ আজ সব ভদ্রতা ভেঙেচুরে/ সব মাল্টিপারপাস রেখে দূরে/ কেমন যেনো অন্য অন্য/ একটু একটু বন্য বন্য
‘কেমন যেনো অন্য অন্য/ একটু একটু বন্য বন্য ‘ ঠিক তাই-মনের ভেতর কেমন কেমন করে, ভালোবাসার জন্য। ভালোবাসা দিবসের প্রাক্কালে এইচ এম ভয়েস (Head Master Voice)-এ অবমুক্ত হলো, সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী জায়েদ নূরের ‘তোর হবো বলে’। গানটি লিখেছেন জনপ্রিয় কবি ও গীতিকার শেখ নজরুল। শেখ নজরুলের লেখা মানেই অন্যরকম ভালোলাগার কিছু, গানের স্থায়ীতে একটু বুলালেই শ্রোতা-দর্শক বন্ধুরা সহজেই বুঝতে পারবেন, কেনো অন্যরকম কিছু..কেমন যেনো অন্য অন্য/ একটু একটু বন্য বন্য., আহা প্রেম, মধুমাখা বাণীর গভীরে! আরও ভালোলাগা অপেক্ষা করছে সবার জন্য, গানটির ভিডিও চিত্রে অংশগ্রহণ করেছেন, প্রিয়মুখ প্রিয় অভিনেত্রী ও মডেল শাকিলা পারভীন। মিউজিক ভিডিওটি দেখতে দেখতে এবং গান শুনতে শুনতে মনের ভেতর অন্যরকম এক ভালোলাগা তৈরী হবে, নিঃসন্দেহে।

‘তোর হবো বলে’-এর সুর করেছেন, ফিদেল নঈম, সঙ্গীত আয়োজনে ছিলেন, রিজওয়ান শেখ। সুদৃশ্য মিউজিক ভিডিও-এর ডিওপি ছিলেন, আলামীন হোসাইন, ভিডিও পরিচালনা করেছেন, ফিদেল নঈম। সার্বিক সহায়তা দিয়েছেন, মোঃ এখলাম এবং ব্যবস্থাপনায় ছিলেন, মাহবুব আহসান শিমুল। HM Voice কর্তৃপক্ষ গানটির দর্শক প্রিয়তা নিয়ে দারুণ আশাবাদি। বিশেষত ভালোবাসায় রাঙানো গানটি, স্থায়ী হবে, প্রিয় শ্রোতা দর্শকের হৃদয়ে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম