Home / উদ্যোগ / ঢাবিতে ‘কালার অব লাইফ ফেস্ট’
du+logo+mbd

ঢাবিতে ‘কালার অব লাইফ ফেস্ট’

মাস্টারি বিডি ডটকম ।

ঢাকা । ০৭ জানুয়ারি ২০১৮ । ২৪ পৌষ ১৪২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় ড্রামা ট্রুপ-এর উদ্যোগে ‘কালার অব লাইফ ফেস্ট’ শীর্ষক শীতকালীন নাটক ও চিত্র প্রদর্শনী আজ রোববার শুরু হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে আজ ৭ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি চার দিনব্যাপী চলবে এই উৎসব । সংবাদ বাসস-এর।

রোববার বিকেল তিনটায় শিল্পী দিলারা সুলতানা সেতুর অঙ্কিত চিত্রকর্ম প্রদর্শনীর মাধ্যমে উৎসব শুরু হবে। উৎসবে থাকছে তিনটি নাটক প্রদর্শনী। সেই সাথে রয়েছে চিত্র প্রদর্শনী।

ঢাকা বিশ্ববিদ্যালয় ড্রামা ট্রুপ’এর পক্ষ থেকে সংবাদমাধ্যমকে এ সব তথ্য জানিয়ে বলা হয়, উৎসবের প্রথম দিনে (৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় ড্রামা ট্রুপ মঞ্চস্থ করবে মনোজ মিত্রের নাটক ‘কাকাচরিত্র ’। এ নাটক নির্দেশনায় রয়েছেন শুভ্র গোস্বামী। সন্ধ্যা সাড়ে ছয়টায় এ নাটক মঞ্চস্ত হবে টিএসসি মিলনায়তনে।

৯ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চস্থ হবে নাটক ‘আমি তুমি’। এ নাটক প্রযোজনা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড স্টডিজ বিভাগ। নির্দেশানায় রয়েছেন মেহেদী তানজির। ১০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড আর্টস স্টাডিস মঞ্চস্থ করবে অগাস্টস্টেইন বার্গের নাটক ‘মিস জুলিয়ে।’ শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। এ নাটক নির্দেশনায় রয়েছেন আল জহির।

ঢাবি ড্রামা ট্রুপ’এর পক্ষ থেকে শুভ্র গোস্বামী শনিবার জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতি চর্চার বিপুল ইতিহাস রয়েছে। ঢাবি’র নাট্য ও সংগীত বিভাগ এ দেশের অসংখ্য সৃষ্টিশীল নাট্যকার, সংগীতশিল্পী ও সংস্কৃতিকর্মী গড়ে তুলেছে। যারা এই শিল্পকে পেশা হিসেবে গ্রহণ করে প্রতিষ্ঠিত হয়েছেন। ঢাবিতে এই সৃষ্টিধারা অব্যাহত রয়েছে। এই উৎসব আয়োজন তার প্রমাণ। এবারের উৎসবটির সঙ্গে যুক্ত করা হয়েছে চিত্র প্রদর্শনী।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 5 2026 1115 54

বদলে যাচ্ছে বেদে জীবন

ঢাকা, মঙ্গলবার ১২ মে ২০২৬ মাসস আমরা এক ঘাটেতে রান্দি-বাড়ি, আরেক ঘাটেতে খাই। আমাদের সুখের সীমা …

Leave a Reply

Your email address will not be published.