Home / অপরাধ / রাজধানীতে ফানুস নিষিদ্ধ
fanush+mbd-2

রাজধানীতে ফানুস নিষিদ্ধ

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০৭ জানুয়ারি ২০১৮ । ২৪ পৌষ ১৪২৪

ঢাকা মহানগর এলাকায় সব ধরনের ফানুস ওড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি।

শনিবার বিকেলে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

fanush+mbd-2

ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, ইদানীং লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু কিছু ব্যক্তি বা গোষ্ঠী বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গা থেকে আকাশে ফানুস ওড়াচ্ছেন। এসব ফানুসে কেরোসিন দ্বারা প্রজ্জ্বলিত বাতি থাকা অবস্থায় জনবহুল মহানগরীর বিভিন্ন জায়গায় পড়ছে। এতে অগ্নিকাণ্ডসহ নানা নিরাপত্তা জনিত হুমকির সৃষ্টি হচ্ছে। মহানগরীতে ফানুস ওড়ানো অব্যাহত রাখলে যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। এঅবস্থায়, ঢাকা মেট্রোপলিটন এলাকায় যে কোনো ধরনের ফানুস ওড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। এর ব্যত্যয় হলে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকল্পে ফৌজদারী কার্যবিধি অনুসারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ বিষয়ে সম্মানিত মহানগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 9 26 6666

রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ । মাসস রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published.