Home / প্রচ্ছদ / ঢাকা ও কলম্বোর মধ্যে ১৪ চুক্তি ও স্মারক স্বাক্ষর
pm+dhaka+colombo+agriment+mbd-f

ঢাকা ও কলম্বোর মধ্যে ১৪ চুক্তি ও স্মারক স্বাক্ষর

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৪ জুলাই ২০১৭ । ৩০ আষাঢ় ১৪২৪

ঢাকা এবং কলম্বো দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের অংশ হিসেবে অর্থনীতি, কৃষি, জাহাজ শিল্প, উচ্চ শিক্ষা, তথ্য, প্রযুক্তি এবং গণমাধ্যম বিষয়ে একটি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার উপস্থিতিতে এই চুক্তি ও সমঝোতা স্মারকগুলো স্বাক্ষর হয়।

দুই নেতার উপস্থিতিতে দুই দেশের প্রতিনিধিরা এসব চুক্তি ও সমঝোতা স্মারকে সই করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী রবি করুনানায়েকে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সম্পর্কিত দুই দেশের মধ্যে সম্পাদিত একমাত্র চুক্তিটি স্বাক্ষর করেন।

pm+dhaka+colombo+agriment+mbd-2

সমঝোতা স্মারকগুলো হচ্ছে- কৃষিক্ষেত্রে সহযোগিতা, উচ্চশিক্ষা, উপকূলীয় জাহাজ চলাচল, দু’দেশের বিনিয়োগ কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা, দু’দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে সহযোগিতা, ফরেন সার্ভিস ইন্সটিটিউটের মধ্যে এবং বাংলাদেশের বিস ও শ্রীলংকার লক্ষণ কাদিরগামা ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিসের মধ্যে সমঝোতা স্মারক, রেডিও, ফিল্ম ও টিভির সম্প্রচারের ক্ষেত্রে সহযোগিতা, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) ও শ্রীলংকা স্ট্যান্ডার্ডস ইন্সটিটিউশনের (এসএলএসআই) মধ্যে সহযোগিতা, দু’দেশের সংবাদ সংস্থার মধ্যে সহযোগিতা, অর্থনৈতিক সহযোগিতা এবং চট্টগ্রাম বিজিএমইএ ফ্যাশন ইন্সটিটিউট ও শ্রীলংকা টেক্সটাইল ও অ্যাপারেল ইন্সটিটিউটের মধ্যে সহযোগিতা সংক্রান্ত স্মারক।

শ্রীলংকার পররাষ্টমন্ত্রী রবি করুনানায়েকে, কৃষি প্রতিমন্ত্রী ওয়াসান্তা আলুউইরা, বন্দর এবং জাহাজ চলাচল বিষয়ক উপমন্ত্রী নিশান্ত মুথুহেট্টিগামা, উচ্চশিক্ষা এবং মহাসড়ক বিষয়ক প্রতিমন্ত্রী মোহন লাল গ্রিরো, অর্থ এবং গণমাধ্যম বিষয়ক উপমন্ত্রী লাসান্তা আলাইগিয়াওয়ান্না এবং বাংলাদেশে শ্রীলংকার হাইকমিশনার ইয়াসোজা গুণাসেকেরা শ্রীলংকার পক্ষে চুক্তি এবং স্মারকে স্বাক্ষর করেন।

pm+dhaka+colombo+agriment+mbd-3

বাংলাদেশের পক্ষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, বিডা’র (বিআইডিএ) নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম এবং বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান চুক্তি ও স্মারকগুলোতে স্বাক্ষর করেন।

এর আগে শুক্রবার সকাল ৯ টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন মাইথ্রিপালা সিরিসেনা। তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে প্রথমে একান্তে ও পরে আনুষ্ঠানিক বৈঠকে বসেন সিরিসেনা।

শ্রীলংকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃহস্পতিবার বেলা ১১ টা ২৫ মিনিটে তিনদিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেন মাইথ্রিপালা সিরিসেনা। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.