Home / জাতীয় / ঢাকায় থাই রাজকুমারী মাহা চক্রী সিরিনধরন
Thai+quien+mbd-2

ঢাকায় থাই রাজকুমারী মাহা চক্রী সিরিনধরন

মাস্টারি বিডি ।
ঢাকা । ৩০ মে ২০১৮ । ১৬ জ্যৈষ্ঠ ১৪২৪

চার দিনের সফরে সোমবার ঢাকায় এসেছেন থাইল্যান্ডের রাজকুমারী মহা চক্রী সিরিনধরন।

থাই রাজকুমারী মঙ্গলবার ঢাকায় বিএডিসি’র সেচ ভবন পরিদর্শন করেন।

সেচ ভবনের অডিটোরিয়ামে বিএডিসি’র চেয়ারম্যান পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে এই প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন।

Thai+quien+mbd-4

পরে বাংলাদেশের পক্ষে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী রাজকুমারীকে উপহার তুলে দেন এবং রাজ কুমারীকে নিয়ে থাইল্যান্ডের একটি সবজির স্টল পরিদর্শন করেন।

থাই রাজা ভুমিবল আদুলিয়াডেজ-এর সাফিসিয়েন্সী ইকোনোমী ফিলোসোফি (এসইপি)তে দরিদ্র মানুষদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার দিক নিদের্শনার কথা রয়েছে। এই দর্শন বাস্তবায়নের পদ্ধতি হিসেবে সমন্বিত কৃষি উৎপাদনের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বাড়ি একটি খামার কর্মসূচির সামঞ্জস্যপূর্ণ। এই তত্ত্বের ভিত্তিতে বাংলাদেশ তার প্রয়োগ ও বাস্তবায়নের লক্ষ্যে বিএডিসি’র সাথে থাই দূতাবাসের যৌথ স্বাক্ষরে একটি কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

Thai+quien+mbd-3

সেই পরিকল্পনার আলোকে থাই রাজকুমারী পৃষ্ঠপোষকতায় ২০১১ সালে গাজীপুরস্থ কাশিমপুরে সাফিসিয়েন্সী ইকোনোমী ফিলোসোফি নামে এই প্রকল্প নেয়া হয়। প্রথম দফায় প্রকল্পটি সফল হওয়ার পরে পুনরায় মাহা চক্রী সিরিনধরনস প্রজেক্টের আওতায় মধুপুর, টাঙ্গাইল আঞ্চলের ৫ জন কৃষককে থাইল্যাণ্ডে প্রশিক্ষণ প্রদান করা হয়। এরই অংশ হিসেবে থাই রাজকুমারী বাংলাদেশ সফরে আসেন।

থাই রাজকুমারী সিরিনধরন থাইল্যান্ডের সরকারের ১১ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

Thai+quien+mbd-5

এর আগে ২০১০ এবং ২০১১ সালেও বাংলাদেশ সফরে এসেছিলেন থাইল্যান্ডের প্রয়াত রাজা ভূমিবলের দ্বিতীয় কন্যা রাজকুমারী মহাচক্রী সিরিনধরন। তখন তিনি যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্যবিষয়ক মার্কিন গবেষক দলের অংশ হিসেবে বাংলাদেশ সফর করেছিলেন।
থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম বলেন, থাই রাজকুমারীর সফর বাংলাদেশের প্রতি রাজ পরিবারের আগ্রহের বহিঃপ্রকাশ। জনসেবামূলক কাজের জন্য রাজকুমারী বিশ্বব্যাপী পরিচিত। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছেন থাই রাজকুমারী।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.